Jalpaiguri | সিলিন্ডারের ঝক্কি শেষ! জলপাইগুড়িতে পাইপলাইনের গ্যাসে রান্না শুরু ৫ হাজার বাড়িতে, লক্ষ্যমাত্রা ৩০ হাজার

Jalpaiguri | সিলিন্ডারের ঝক্কি শেষ! জলপাইগুড়িতে পাইপলাইনের গ্যাসে রান্না শুরু ৫ হাজার বাড়িতে, লক্ষ্যমাত্রা ৩০ হাজার

ব্লগ/BLOG
Spread the love


জলপাইগুড়ি: রান্নার গ্যাসের দুশ্চিন্তা দূর করতে জলপাইগুড়ি শহর (Jalpaiguri) ও শহরতলী এলাকায় দ্রুতগতিতে চলছে পাইপলাইনের মাধ্যমে গ্যাস (PNG) সংযোগের কাজ। হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) ইতিমধ্যে শহর সংলগ্ন পাহাড়পুর, পাতকাটা ও মোহিতনগর এলাকার প্রায় ৫,১০০ বাড়িতে এই সংযোগ পৌঁছে দিয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে শহর ও পঞ্চায়েত এলাকা মিলিয়ে মোট ৩০ হাজার সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি।

এইচপিসিএল সূত্রে জানা গেছে, প্রথাগত এলপিজি সিলিন্ডারের তুলনায় পাইপলাইনের ন্যাচারাল গ্যাস (মিথেন) অনেক বেশি নিরাপদ। এলপিজি-তে বিউটেন ও প্রোপেন থাকে যা বাতাসের চেয়ে ভারী, ফলে লিক করলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। অন্যদিকে, ন্যাচারাল গ্যাস বাতাসের চেয়ে হালকা হওয়ায় লিক করলে দ্রুত বায়ুমণ্ডলে মিশে যায়, যা দুর্ঘটনার আশঙ্কা কমিয়ে দেয়।

ইতিমধ্যে যারা এই গ্যাস ব্যবহার শুরু করেছেন, তাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। সিলিন্ডার বুকিং বা ফুরিয়ে যাওয়ার ঝামেলা না থাকায় খুশি গৃহকর্ত্রীরা। তবে খরচের ফারাক নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেক গ্রাহকের মতে, অন্তত এক মাস ব্যবহারের পর সিলিন্ডারের তুলনায় খরচের প্রকৃত পার্থক্য স্পষ্ট হবে। সার্বিকভাবে, আধুনিক এই পরিষেবা জলপাইগুড়ির জনজীবনে বড় পরিবর্তন আনছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *