Jalpaiguri | লস্কর জঙ্গিকে খতম করে ‘গ্যালান্ট্রি মেডেল’ পেলেন বানারহাটের ছেলে মেজর রাহুল রোকা

Jalpaiguri | লস্কর জঙ্গিকে খতম করে ‘গ্যালান্ট্রি মেডেল’ পেলেন বানারহাটের ছেলে মেজর রাহুল রোকা

শিক্ষা
Spread the love


শুভজিৎ দত্ত, নাগরাকাটা: একা হাতে নিকেশ করেছিলেন লস্কর-ই-তৈবার একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে। এই সাহসিকতার জন্য জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটের (Banarhat) ডায়না চা বাগান (Daina Tea Backyard) তথা উত্তরবঙ্গের ঘরের ছেলে মেজর রাহুল রোকা গ্যালান্ট্রি মেডেল (Gallantry Medal) পেলেন। বুধবার রাজস্থানের রাজধানী জয়পুরে সেনাবাহিনীর অনুষ্ঠানে রাহুলকে এই সম্মানে ভূষিত করেন চিফ অফ দ্য আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

রাহুলের বাড়ি ডায়না চা বাগানের মন্দির লাইন এলাকায়। বাবার নাম প্রেমকুমার রোকা। মা কলা রোকা। রাহুলের বাবা ডায়না চা বাগানের সাব-স্টাফ। প্রেমকুমার বর্তমানে ডায়না চা বাগানের বৈদার পদে কর্মরত। মা কলা গৃহবধূ। শ্রমিক পরিবারের ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা ডুয়ার্স। রাহুল বানারহাট এবং বিন্নাগুড়ির স্কুল থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। এরপর ২০১০ সালে রাহুল ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ) সুযোগ পান।

২০২৪ সালের মে মাসে ভারতীয় সেনার একটি অপারেশনের সময় রাহুল জম্মু-কাশ্মীরের কুলগাঁওয়ে উগ্রপন্থীদের একটি ডেরা চিহ্নিত করেন। এরপর রাহুল লস্কর-ই-তৈবার একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে একাই নিকেশ করেন। নিজের জীবন বাজি রেখে এই অসম সাহসিকতার পরিচয় দেওয়াকে কুর্নিশ জানাতে রাহুলকে গ্যালান্ট্রি মেডেল দেওয়া হয়।

ঘরের ছেলের এই কৃতিত্বে বর্তমানে খুশির হাওয়া ডায়না চা বাগানে। ছেলের সাফল্যে গর্বিত প্রেমকুমার বলেন, ‘আমার ছেলে দেশের জন্য কিছু করতে পেরেছে এটা ভাবলেই গর্বে বুক ভরে যায়। অনেক পরিশ্রম করে ও আজকে এই জায়গায় এসেছে। ওর এই সাফল্যে ডায়না চা বাগান সহ সমগ্র ডুয়ার্সের তরুণ-তরুণীরা অনুপ্রাণিত হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *