Jahangir Khan vs Ajay Pal Sharma | ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’! ফলতায় পুলিশ পর্যবেক্ষককে সলমন-স্টাইলে পাল্টা হুঁশিয়ারি জাহাঙ্গিরের

Jahangir Khan vs Ajay Pal Sharma | ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’! ফলতায় পুলিশ পর্যবেক্ষককে সলমন-স্টাইলে পাল্টা হুঁশিয়ারি জাহাঙ্গিরের

শিক্ষা
Spread the love


Uploaded By: Mistushree Guha

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফা ভোটের (WB Election 2026) ঠিক আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে নির্বাচন কমিশন পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার পর থেকেই সংঘাতের আবহ তৈরি হয়েছে। এবার সেই পুলিশ আধিকারিকের হুঁশিয়ারির পাল্টায় চলচ্চিত্র জগতের সংলাপ টেনে আক্রমণ শানালেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan)

সোমবার জাহাঙ্গিরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দিয়েছিলেন অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। সেই ঘটনার রেশ টেনে জাহাঙ্গির বলেন, “কে কোন এনকাউন্টার স্পেশালিস্ট আমরা জানি না। আমরা সলমন খানের ‘ওয়ান্টেড’, ‘কিক’ দেখেছি। আমাদের ধমকে-চমকে ভয় দেখানো যাবে না।” এখানেই না থেমে পুষ্পা ছবির ঢঙে তিনি হুঙ্কার দেন, “আমরা পুষ্পা রাজ। ঝুঁকেগা নেহি। দিল্লির পুলিশের চমকানোতে আমরা ভয় পাই না।” তৃণমূল প্রার্থীর দাবি, বহিরাগত অফিসার নিয়ে এসে ভয় দেখিয়ে লাভ নেই, ২৯ তারিখ ফলতার মানুষ ব্যালটেই এর জবাব দেবেন। এমনকি গ্রামের মহিলারা একজোট হয়ে ‘ঝাঁটাপেটা’ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত, ২০১১ ব্যাচের আইপিএস অফিসার অজয় পাল শর্মা উত্তরপ্রদেশে এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত। বর্তমানে প্রয়াগরাজে কর্মরত এই আধিকারিক ২০২৫ সালে স্বর্ণপদকও পেয়েছেন। পেশায় তিনি একজন ডেন্টাল সার্জন বা দাঁতের ডাক্তার। এখন দেখার, ভোটের ময়দানে ‘পুষ্পা’ বনাম ‘সিংঘম’-এর এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *