Tarapith | তারাপীঠে ২০ টাকার আংটি চুরির অভিযোগ, ৮ পুণ্যার্থীকে বেধড়ক পিটিয়ে ফেরার দোকানদার   

Tarapith | তারাপীঠে ২০ টাকার আংটি চুরির অভিযোগ, ৮ পুণ্যার্থীকে বেধড়ক পিটিয়ে ফেরার দোকানদার   

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাত্র ২০ টাকার আংটি চুরির আভিযোগে তারাপীঠে আসা পুণ্যার্থীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দোকানদারদের বিরুদ্ধে। দোকানদারদের মারের হাত থেকে রেহাই পেলেন না মহিলারাও। লোহার পাইপ ও লাঠি দিয়ে ৮ জন পুণ্যার্থীকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত দোকানদারদের বিরুদ্ধে আক্রান্তরা লিখিত অভিযোগ দায়ের করে তারাপীঠ থানায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

বিহারের কাটিহার জেলার রসনা এলাকা থেকে সপরিবারে পুজো দিতে এসেছিলেন কৃষ্ণা কুমার। পুজো দিয়ে ফেরার সময় তারাপীঠের একটি দোকানে ছেলের জন্য ২০ টাকা মূল্যের একটি আংটি কিনতে যান। সেই সময় দোকানদার তাদের বিরুদ্ধে আংটি চুরির অপবাদ দেন। এই নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, বাকবিতণ্ডা শুরু হতেই দোকানদার ও তার লোকজন পুণ্যার্থীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করেন। মারধর করা হয় মহিলা পুণ্যার্থীকেও। মারধরে মাথা ফেটে যায় এক পুণ্যার্থীর। এরপরেই বিষয়টি জানিয়ে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত। ঘটনার তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *