উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার শততম উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) (ISRO)। তাদের তরফে জানানো হয়েছে, দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি ত্রিস্তরীয় রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (জিএসএলভি)-এফ-১৫ (GSLV-F15) কক্ষপথে স্থাপন করবে এনভিএস-০২-কে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার (Sriharikota) সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে এই উৎক্ষেপণ হবে। তার আগে মঙ্গলবার অন্ধ্রের তিরুপতির তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিলেন চেয়ারম্যান ভি নায়ায়ণন সহ সংস্থার শীর্ষকর্তারা।
চেয়ারম্যান জানান, তিনি কৃতজ্ঞ যে প্রধানমন্ত্রী ইসরো’তে তৃতীয় লঞ্চ প্যাডের জন্য ৪০০ কোটি টাকা মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি মহাকাশে ভারী রকেট উৎক্ষেপণ করতে সক্ষম হবে। গত ১৪ জানুয়ারি ইসরোর চেয়ারম্যানের পদ থেকে অবসর নিয়েছিলেন এস সোমনাথ। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন নারায়ণন।
