iPhone Duo Worth Sparks Hilarious Reactions On-line

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


পকেটে থাকবে জোড়া স্ক্রিন! নাকি গ্যারেজে ঢোকাবেন চার চাকার গাড়ি? আর যদি এ দুটোর কোনওটাই না চান, তাহলে সঙ্গীকে নিয়ে স্রেফ ব্যাঙ্ককে চলে যান। ভুলেও পিছনে ফিরে তাকাবেন না। কেন বলছি? আরে মশাই, কিছুই খবর রাখেন না দেখছি! প্রযুক্তি সংস্থা অ্যাপ্‌ল বাজারে এনেছে তাদের প্রথম ফোল্ডেবল ফোন ‘আইফোন ডুয়ো’। তবে সেই ফোনের চোখ ধাঁধানো দাম দেখে হিসেব কষতে বসেছে নেটপাড়া। বহু প্রতীক্ষিত এই ফোনে দু’টি স্ক্রিন ব্যবহারের সুবিধা থাকলেও, তার দাম মধ্যবিত্তের সাধ্যের বহু বাইরে। পুজোর মধ্যেই ১৬ অক্টোবর থেকে প্রি-অর্ডার শুরু। বিক্রি শুরু ২৩ অক্টোবর। অ্যাপ্‌ল-ভক্তদের জন্য এটি সেরা প্রিমিয়াম আপগ্রেড হতে পারে। তবে দামের হিসেব মিলিয়ে চোখ কপালে উঠেছে সাধারণের।

অ্যাপ্‌লের এই নতুন ফোল্ডেবল ফোনের বেসিক ২৫৬ জিবি মডেলের দাম শুরু ২,৯৯,৯০০ টাকা থেকে। আর যদি কেউ ২ টেরাবাইটের সর্বোচ্চ ভ্যারিয়েন্ট কিনতে চান, তবে খসবে ৪,৪৯,৯০০ টাকা। অর্থাৎ প্রায় সাড়ে চার লক্ষ টাকা! এই বিপুল অঙ্কের কথা শুনেই শুরু হয়েছে হৃৎকম্প।

আরও পড়ুন:

নেটাগরিকেরা বলছেন, এই দাম আসলে সোনার খনির সমান। পকেটে একটি ডুয়ো ফোন নিয়ে ঘোরার চেয়ে ২৫ গ্রাম ২৪-ক্যারেট সোনা গায়ে চাপানো ঢের ভালো! বর্তমান দর অনুযায়ী, ২৫ গ্রাম সোনার দাম পড়ে ৩.৭৩ লক্ষ থেকে ৩.৮৮ লক্ষ টাকার মধ্যে। গত পাঁচ বছরে সোনার দাম বেশ বাড়লেও, ফোনে বিনিয়োগ করার চেয়ে সোনা কেনাই বুদ্ধিমানের কাজ নয় কি!

যাঁরা ঘুরতে ভালবাসেন, তাঁদের হিসেব আরও চমকপ্রদ। পাঁচ থেকে সাত দিনের জন্য দু’জনে মিলে ব্যাঙ্কক ঘুরে আসা যায় মাত্র ১.৩ লাখ থেকে ২ লাখ টাকার মধ্যে। বিমানভাড়া, হোটেল, খাওয়া-দাওয়া এবং ঘোরার খরচ মিলিয়েই এই হিসাব। অর্থাৎ, বেসিক আইফোনের দামের চেয়েও অনেক কম খরচে বিদেশের সমুদ্রে গা ডুবিয়ে আসতে পারবেন যে-কেউ। পকেটে জোড়া স্ক্রিন না দেখে দূর সমুদ্রের ঢেউ দেখা অনেক বেশি শান্তির হতে পারে!

আর যদি নতুন গাড়ি কেনার ইচ্ছে থাকে, তাহলে দেরি করবেন না। শোরুমে গিয়ে মারুতি সুজুকি অল্টো কে১০ এসটিডি (ও) পেট্রল মডেলের অন-রোড দাম পড়ে ৪.৪৫ লক্ষ টাকা। অর্থাৎ, ৪.৫ লাখ টাকার ২ টেরাবাইট আইফোন ডুয়ো না কিনে, সেই টাকায় আস্ত একটা গাড়ি কিনে বাড়ি ফেরা যাবে।

বিনিয়োগকারীদের জন্য আরও এক মজার বিকল্প হাজির করেছে নেটপাড়া। সাড়ে চার লাখ টাকার ফিক্সড ডিপোজ়িট (এফডি) খুললে বার্ষিক ৬% থেকে ৭% পর্যন্ত সুদ পাওয়া সম্ভব। ৬.৫% হারে এক বছরের জন্য ৪,৪৯,৯০০ টাকা এফডি করলে বছরে মিলবে ২৯,২৪৩ টাকা সুদ। অর্থাৎ ফোনটি না কিনে ব্যাঙ্কে টাকা রাখলে পকেটে উলটে টাকা ঢুকবে!

অ্যাপ্‌ল তার প্রিমিয়াম ভক্তদের জন্য চমক আনলেও, সাধারণ মানুষের কাছে এই দাম যেন এক অদ্ভুত ধাঁধা। জোড়া স্ক্রিনের ফোন হাতে নিয়ে স্টাইল মারবেন, নাকি চার চাকায় চেপে ব্যাঙ্কক ঘুরে এসে সোনার গয়নায় বিনিয়োগ করবেন— সেই দ্বন্দ্বেই এখন বুঁদ নেটপাড়া!

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *