Siliguri | শিলিগুড়িতে প্রায় আড়াই কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মহিলা সহ গ্রেপ্তার ৪

ভিডিও/VIDEO
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) যৌথ অভিযানে নেমে প্রায় আড়াই কিলোগ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এই ঘটনায় দুই মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শিলিগুড়ি এসটিএফ (STF), শিলিগুড়ি জিআরপি (GRP)-র এসওজি এবং এনজেপি জিআরপি-র সাদা পোশাকের পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন চারজনকে আটক করে তল্লাশি চালানো হয়। ধৃতদের কাছ থেকে তিনটি পিঠব্যাগ ও একটি লেডিজ ব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনই কোচবিহারের বাসিন্দা। বিপুল পরিমাণ এই ইয়াবা ট্যাবলেটগুলি ঠিক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা মাদকের উৎস এবং এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু হয়েছে।

The put up Siliguri | শিলিগুড়িতে প্রায় আড়াই কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মহিলা সহ গ্রেপ্তার ৪ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *