দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল ইরফান খান ও বিদ্যা বালান অভিনীত প্রথম ছবি ‘দ্য লাস্ট টেন্যান্ট’। ২৯ এপ্রিল প্রয়াত অভিনেতার জন্মদিনেই পর্দায় ফের ‘জীবন্ত’ ইরফান খান! ২০২০ সালের ২৯ এপ্রিলের পর প্রতি বছর এই দিনটায় প্রয়াত ইরফানের স্মৃতিতে মন ভারাক্রান্ত হয় অনুরাগীদের। তবে ছাব্বিশের ২৯ এপ্রিল ভক্তদের মুখে হাসি ফুটেছে তা বললে অত্যুক্তি হবে না। চোখের সামনে সেই তরতাজা তরুণ তুর্কি ইরফান খান!
সার্থক দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কেরিয়ারের একদম গোড়ার দিকে ‘দ্য লাস্ট টেন্যান্ট’-এ অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। কিন্তু, ছবি মুক্তি পেতে সময় লেগে গেল দীর্ঘ ২৫ বছর! প্রযোজনার দায়িত্বে ছিলেন নীনা ও সার্থক দাশগুপ্ত। একটিমাত্র ছবিতেই জুটি বেঁধেছিলেন ইরফান খান ও বিদ্যা বালান। গত ২৫ বছর ধরে আড়ালে থাকার পর অবশেষে ইরফানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল ‘দ্য লাস্ট টেন্যান্ট’। প্রয়াত অভিনেতাকে উৎসর্গ করেই ইউটিউবে মুক্তি পেয়েছে এই ছবি।
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, “সেই সময়ে আমি একজন আনকোরা পরিচালক । ওই ছবি তৈরির আগে আমি কারও সহযোগী হিসাবেও কাজ করিনি। চলচ্চিত্র প্রশিক্ষণের স্কুলের কোনও ডিগ্রিও ছিল না। এমনকী ইউটিউব দেখেও কাজ শেখার কোনও সুযোগ পাইনি। শুধু একটা সৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নপূরণের দিকে এগিয়ে গিয়েছিলাম। অবশেষে ইরফানকে উৎসর্গ করে সেই ছবি দর্শকের সামনে পরিবেশন করতে পারছি।”
কেন এতদিন মুক্তি পায়নি ‘দ্য লাস্ট টেন্যান্ট’ ? বলিউডের অন্দরের গুঞ্জন, ছবির প্রকৃত ফুটেজ হারিয়ে গিয়েছিল। যার ফলে পরিচালক ও প্রযোজক এই ছবি মুক্তির আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু দিনকয়েক আগে হঠাৎই সেই পুরনো ফুটেজের ‘ভিএইচএস কপি’ পুনরুদ্ধার করতে পারেন সার্থক দাশগুপ্ত। তাই নতুন করে ছবিটিকে সাজানোর সুযোগ পান। ছবি ফিরে পেতেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন পরিচালক। হারিয়ে যাওয়া স্বপ্ন পূরণ করতে পেরে আপ্লুত স্বার্থক। এখানেই যেন পরিচালকের নামের স্বার্থকতা!

এও ছবিতে ইরফান ও বিদ্যা ছাড়াও অভিনয় করেছেন অনু খান্ডেলওয়াল, সৌরভ আগরওয়াল, সতীশ কালরা, আনন্দ মিশ্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, “সেই সময়ে আমি একজন আনকোরা পরিচালক । ওই ছবি তৈরির আগে আমি কারও সহযোগী হিসাবেও কাজ করিনি। চলচ্চিত্র প্রশিক্ষণের স্কুলের কোনও ডিগ্রিও ছিল না। এমনকী ইউটিউব দেখেও কাজ শেখার কোনও সুযোগ পাইনি। শুধু একটা সৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নপূরণের দিকে এগিয়ে গিয়েছিলাম। অবশেষে ইরফানকে উৎসর্গ করে সেই ছবি দর্শকের সামনে পরিবেশন করতে পারছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
