India-SA ODI Sequence | জঘন্য ফিল্ডিং-বোলিং! বিফলে কোহলি-রুতুর জোড়া শতরান, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা     

India-SA ODI Sequence | জঘন্য ফিল্ডিং-বোলিং! বিফলে কোহলি-রুতুর জোড়া শতরান, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা     

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিতে হল ভারতকে। রায়পুরে এক ম্যাচ বাকি থাকতে ভারতের সিরিজ জয়ের স্বপ্নে জল ঢেলে দিল দক্ষিণ আফ্রিকা। টসে হেরে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া করে ৩৫৮ রান। পাহাড় প্রমাণ রান তুলেও জয়ের মুখ দেখতে পারলেন রাহুলরা। বিফলে গেল কোহলি-রুতুরাজের জোড়া সেঞ্চুরি। মার্করাম, ব্রেভিস, ব্রিৎজকেরা দুর্দান্ত ইনিংস খেলে সহজেই প্রোটিয়ারা পৌঁছে গেলেন জয়ের লক্ষ্যে। ফলে ৩ ম্যাচের সিরিজ এখন সমতায়। শনিবার বিশাখাপত্তনমে হবে সিরিজের ফয়সালা।

বুধবারও টস হারেন রাহুল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যেই আউট হয়ে যান দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। তারপর ভারতীয় ইনিংসের হাল ধরেন কোহলি ও রুতুরাজ। দুজনেই এদিন সেঞ্চুরি করেন। ১৯৫ রানের জুটি গড়েন দু’জনে। এদিন আন্তর্জাতিক  কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন রুতুরাজ। তবে ৮৩ বলে ১০৫ রানে শেষ হয়ে যায় তাঁর ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটের ৮৪তম সেঞ্চুরিটি করে ফেলেন বিরাট কোহলিও। ৯৩ বলে তাঁর সংগ্রহ ১০২ রান। অধিনায়ক রাহুল পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন রাহুল। নিজের ভুলে রান আউট হন ওয়াশিংটন সুন্দর (১)। রবীন্দ্র জাদেজা ২৭ বল খেলে মাত্র ২৪ রান করেন। ভারতের চারশো রান তোলার স্বপ্ন ওখানেই শেষ। নির্ধারিত ৫০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ভারত তোলে ৩৫৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে প্রথম উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। অধিনায়ম বাভুমা ৪৬ রানে আউট হলেও অন্যদিকে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করেন মার্করাম। মাত্র ৯৮ বলে ১১০ রান করেন তিনি। এডেন মার্করাম, টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিৎজকে, ব্রেভিসদের ব্যাটে হাসতে হাসতে চার বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় প্রোটিয়ারা। ৩৫৮ রান তাড়া করে ৪ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করল তারা। এক দিনের সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *