SIR | ২২০৮ থেকে কমতে কমতে ২৯, ক্রমশ শূন্যের পথে মৃত্যুহীন বুথ  

SIR | ২২০৮ থেকে কমতে কমতে ২৯, ক্রমশ শূন্যের পথে মৃত্যুহীন বুথ  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগে নির্বাচন কমিশন জানিয়েছিল বাংলায় গত এক বছরে একজন ভোটারেরও মৃত্যু হয়নি অথবা স্থানান্তরিত হয়নি এমন বুথের সংখ্যা ছিল ২২০৮টি। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যজুড়ে। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে রাতারাতি বদলে যায় সংখ্যাটা। ২,২০৮ থেকে হয়ে যায় ৪৮০। গতকাল নির্বাচন কমিশন জানায় সেটা কমতে কমতে হল মাত্র ২৯। বর্তমানে ২৯টি বুথে কোনও ভোটারের মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত হননি।

প্রথমদিনের পরিসংখ্যানে ছিল ভোটারের মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত হননি এমন বুথেরভ সংখ্যা ছিল ২২০৮। এরমধ্যে, দক্ষিণ ২৪ পরগনায় এমন বুথের সংখ্যা ৭৬০। কিন্তু বুধবার সেটা কমে হয়েছে ২৯। এরমধ্যে, জলপাইগুড়িতে ১, মালদহে ৪, দক্ষিণ ২৪ পরগনা ২০, হাওড়া ১, পশ্চিম মেদিনীপুরে ১ ও পুরুলিয়ায় ২টি এমন বুথ রয়েছে, যেখানে কোনও মৃত ভোটার নেই। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এমন বুথের সংখ্যা শূন্য হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। বিরোধীদের বক্তব্য, যদি অবজারভাররা না আসতেন, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যদি তথ্য বদল করতে না বলা হত, তাহলে ২২০৮ সংখ্যার বদল হত না। এসআইআরে গলদ থেকে যেত।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত এসআইআরের ফর্ম ফেরত আসেনি ৫০ লক্ষ। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৪২ লক্ষ। ডিজিটাইজেশনের হার ৯৮ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে মৃত ভোটার ২২ লক্ষ, স্থানান্তরিত ভোটার ১৭.৫ লক্ষ, নিখোঁজ ভোটারের সংখ্যা ৪ লক্ষ, ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১.২ লক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *