US India Commerce Deal | চূড়ান্ত হওয়ার পথে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি! “আগেরগুলির চেয়ে এটি সম্পূর্ণ আলাদা হবে”, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে চূড়ান্ত হতে চলেছে বহুল প্রতীক্ষিত ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি (US India Commerce Deal)! ভারত সফরে আসা মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সুরেই এবার সায় দিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে। তবে তাঁর ইঙ্গিত, অতীতে অন্যান্য দেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিগুলির তুলনায় এই চুক্তি সম্পূর্ণ আলাদা এবং অভিনব হতে চলেছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ওরা (ভারত) চুক্তি করতে চাইছিল। আমরাও চুক্তি করতে চলেছি। প্রায় হয়েই এসেছে।” তবে এর পরই তাঁর সংযোজন, “আমরা অতীতে যে সমস্ত চুক্তি করেছি, তার তুলনায় এই বাণিজ্য চুক্তিটি সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে।” যদিও এই ‘ভিন্নধর্মী’ বা আলাদা হওয়ার নেপথ্যের কারণ কী, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু খোলসা করতে চাননি মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে মুম্বইয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছিলেন, চুক্তি সম্পাদন করা ছাড়া যতটা কাছাকাছি পৌঁছনো সম্ভব, দুই দেশ ঠিক ততটাই কাছে রয়েছে। অল্প কিছু ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা বাকি থাকলেও খুব শীঘ্রই তার সমাধান হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

শুল্ক, ভিসা ও বাণিজ্যের বিভিন্ন জটিল সমীকরণের আবহে মঙ্গলবার মুম্বইয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। বৈঠক শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পশ্চিম এশিয়ার অশান্তির মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলিও আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

রুবিও বিশেষ জোড় দিয়ে জানিয়েছেন, আমেরিকার সঙ্গে শক্তির ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধি পেলে একদিকে যেমন ভারতের বিশাল উপভোক্তা বাজারের চাহিদা পূরণ হবে, তেমনই ভারতের সরবরাহ শৃঙ্খলেও (Provide Chain) এক নতুন বৈচিত্র্য আসবে। পাশাপাশি, প্রতিরক্ষা এবং অসামরিক পরমাণু সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সাম্প্রতিক অগ্রগতির ভূয়সী প্রশংসাও করেছেন মার্কিন বিদেশসচিব। সব মিলিয়ে, খুব শীঘ্রই এই ঐতিহাসিক বাণিজ্যচুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *