Imani Dia Smith | পর্দা নামল অকালেই: প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ‘লায়ন কিং’ খ্যাত ব্রডওয়ে তারকা ইমানি!

Imani Dia Smith | পর্দা নামল অকালেই: প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ‘লায়ন কিং’ খ্যাত ব্রডওয়ে তারকা ইমানি!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রডওয়ের মঞ্চ কাঁপানো শিশুশিল্পী, ডিজনির কালজয়ী প্রযোজনা ‘দ্য লায়ন কিং’-এর ছোট্ট ‘নালা’ আর নেই। মাত্র ২৫ বছর বয়সেই এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হলেন অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। গত ২১ ডিসেম্বর, ২০২৫ তারিখে নিউ জার্সির এডিসনের একটি বাসভবন থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অভিনেত্রীর প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ইমানির দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনার দরুন ৩৫ বছর বয়সী জর্ডান ডি জ্যাকসন-স্মলকে গ্রেপ্তার করা হয়, যিনি ইমানির প্রেমিক বলে পরিচিত। জর্ডানের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডার (পরিকল্পিত খুন) এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি মিডলসেক্স কাউন্টি অ্যাডাল্ট কারেকশনাল সেন্টারে বন্দি রয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, এটি কোনও আকস্মিক হামলা ছিল না। পূর্ব পরিচিত হওয়ার কারণে এবং সম্পর্কের টানাপড়েন থেকে এই হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান।

২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্রডওয়ের মঞ্চে ‘লায়ন কিং’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ইমানি। পরিবারের সদস্যদের কাছে তিনি ছিলেন এক প্রাণবন্ত এবং প্রচণ্ড মেধাবী শিল্পী। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী ও সহকর্মীদের মধ্যে।

ইমানি রেখে গিয়েছেন তাঁর তিন বছরের শিশুসন্তান, বাবা-মা এবং দুই ছোট ভাইবোনকে। মায়ের মৃত্যুতে শিশুটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আত্মীয়রা। নিহতের পরিবারের সাহায্যার্থে একটি ‘GoFundMe’ ক্যাম্পেইনও শুরু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *