Ideas | অফিসে একটানা বসে কাজ করায় ভুঁড়ি বাড়ছে? করে দেখতে পারেন এই কাজগুলি…

Ideas | অফিসে একটানা বসে কাজ করায় ভুঁড়ি বাড়ছে? করে দেখতে পারেন এই কাজগুলি…

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অফিসে টানা ৭-৮ ঘণ্টা বসে কাজ করতে হয়। আর কাজের চাপ বেশি থাকলে চেয়ার ছেড়ে ওঠারও সময় পাওয়া যায় না। আর এই একটানা বসে কাজ করার ফলে তরুণ প্রজন্মের দেহে নানা সমস্যা দেখা দিচ্ছে। শরীরচর্চা হচ্ছে না। পাশাপাশি বেশি খাওয়া হচ্ছে জাঙ্ক ফুড। সেখান থেকে ওবেসিটি, হার্টের সমস্যা বাড়ছে। কারণ কোনও রকম কায়িক পরিশ্রম ছাড়া যদি ৪ ঘণ্টা বা তার বেশি এক টানা এক জায়গায় বসে থাকলেই শরীরে নানা সমস্যা দেখা দেবে। এই সমস্যা থেকে বেরোতে গেলে রোজ শরীরচর্চা জরুরি। এছাড়া আর কী করবেন (Ideas) জানুন…

ব্রেক নিন

কাজের ফাঁকে ব্রেক নিন। এক ঘণ্টা অন্তর কাজ থেকে বিরতি নিয়ে হাঁটাচলা করুন। অফিসের চারপাশেই একটু হাঁটুন।

স্ট্যান্ডিং ডেস্ক

একটানা বসে কাজ করার থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে কাজ করা ভালো। বিশেষ করে বাড়িতে বসে কাজ করেন তাঁরা স্ট্যান্ডিং ডেস্ক বেশি ব্যবহার করেন। একই ভাবে যখন ফোনে কথা বলবেন, তখন এক জায়গা বসে থাকবেন না। হাঁটতে হাঁটতে কথা বলুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *