উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৩ বছর ধরে যে রেকর্ডকে হিমালয়ের মতো অজেয় মনে করা হচ্ছিল, ২০২৬-এর আইপিএল শুরুর আগেই সেই পাহাড় টপকে গেলেন এক ভারতীয় তরুণ। ক্রিস গেইলের ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসকে সিংহাসনচ্যুত করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হলেন গুজরাটের আর্য দেশাই (Arya Desai)। ‘সুরাট ক্রিকেট টি-টোয়েন্টি লিগ’-এ মাত্র ৮১ বলে অপরাজিত ১৯৩ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেললেন ২২ বছর বয়সি এই ব্যাটার (T20 World Document)।
🔥 A Star within the Making – Aarya Desai’s Document-Breaking Knock! 🔥
At simply 22 years of age, Gujarat’s very personal Aarya Desai has delivered a panoramic efficiency that echoes throughout the cricketing circuit! 💥
Representing Gujarat in prestigious tournaments just like the Ranji Trophy… pic.twitter.com/CmZZePUePH— Gujarat Cricket Affiliation (Official) (@GCAMotera) March 20, 2026
২০১৩ সালে আইপিএলের আঙিনায় পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। এক দশকেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। কিন্তু গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (GCA) স্বীকৃত সুরাট টি-টোয়েন্টি লিগে আর্য দেশাই সেই নজির ভেঙে দিলেন। তাঁর ১৯৩ রানের ইনিংসে ছিল ২১টি চার এবং ১৪টি বিশাল ছক্কার প্রদর্শনী।
২২ বছর বয়সি আর্য গুজরাট ক্রিকেটের পরিচিত মুখ। ইতিপূর্বেই তিনি রঞ্জি ট্রফি এবং দলীপ ট্রফির মতো গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গত আইপিএল মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরের অংশ ছিলেন। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) নিয়মিত সদস্য আর্যর ব্যাটিংয়ের বিশেষত্ব হলো তাঁর নিখুঁত টাইমিং এবং অদম্য আত্মবিশ্বাস।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল আর্যর এই ইনিংসকে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমি এর আগে কাউকে এভাবে বল মারতে দেখিনি। এটি একটি স্বীকৃত টুর্নামেন্ট যেখানে রাজ্যের সেরা ক্রিকেটাররা লড়াই করেন।” রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীর মতো তরুণরা যখন এই রেকর্ড ভাঙার স্বপ্নে বিভোর, তখন আইপিএলের মূল আসর শুরুর আগেই আর্য এই অসাধ্য সাধন করে দেখালেন।
আইপিএল ২০২৬ শুরু হওয়ার ঠিক মুখে আর্য দেশাইয়ের এই বিধ্বংসী ফর্ম সবকটি ফ্র্যাঞ্চাইজিকেই নতুন করে ভাবতে বাধ্য করবে। বিশেষ করে কেকেআর শিবিরে এই তরুণ তুর্কিকে নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে।
