How a lot cash did BJP spend on digital promoting for election marketing campaign in west bengal

How a lot cash did BJP spend on digital promoting for election marketing campaign in west bengal

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বাংলায় বিপুল পরিমাণ টাকা ডিজিটাল মাধ্যমে খরচ করেছে বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেসও বিজ্ঞাপনে অর্থ বরাদ্দ করেছিল। কিন্তু বিজেপি তৃণমূলের থেকে তিনগুণ বেশি টাকা এবার কেবল ডিজিটাল মাধ্যমেই বিজ্ঞাপন দেওয়ার জন্য খরচ করেছে। এমনই এক তথ্য পাওয়া গিয়েছে। বিজেপি ডিজিটাল দুনিয়ায় ২৭৩৫টি বিজ্ঞাপন দিয়েছে। সেজন্য পদ্মশিবিরের মোট ব্যয় হয়েছে ৬.৫ কোটি টাকা। সেক্ষেত্রে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ১০৯০টি বিজ্ঞাপন দিয়েছে। সেক্ষেত্রে তাদের খরচ হয়েছে ১.৮ কোটি টাকা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের শুরু থেকেই দাবি করেছেন, বিজেপি বাংলায় টাকা ছড়াচ্ছে। যেমনভাবে হোক পশ্চিমবঙ্গ দখল করতে চায় বিজেপি।

এই বিষয়ে আরও খবর

রাজ্যে ২ দফায় ভোট হয়ে গিয়েছে। ২৩ তারিখ প্রথম ও ২৯ তারিখ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়। ইভিএম এই মুহূর্তে স্ট্রংরুমে প্রবল নিরাপত্তা, নজরদারিতে রয়েছে। আগামী ৪ তারিখ গণনা। ভোটের প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় প্রচারে এসেছেন। বাংলায় এবার কার্যত দিনের পর দিন থেকেছেন শাহ। গত ২৭ তারিখ তিনি বাংলা থেকে প্রচার শেষ করে গিয়েছেন। শেষ দিনের প্রচারে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসেছিলেন। শুধু তাই নয়, বাংলায় এবার বিজেপির কেন্দ্রীয় নেতারাও টানা প্রচার করেছেন। অমিত শাহ এবার জোর গলায় দাবি করেছেন, বাংলায় বিজেপি এবার ভোটে জিতে ক্ষমতায় আসছে। প্রধানমন্ত্রী আরও এক কদম এগিয়ে বিজেপি সরকারের শপথগ্রহণের দিন রাজ্যে সশরীরে উপস্থিত থাকার কথা বাংলা ভাষায় চিঠি লিখে জানিয়েছেন!

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই দাবি মানতে নারাজ। এবারও তৃণমূল কংগ্রেস দু’শোর বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। এমনই দাবি করা হচ্ছে। গতকাল, বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, ”ছাব্বিশে আমরা ২২৬ আসন পাব, সেটা ২৩০-ও হতে পারে।” এবার বঙ্গজয়ের লক্ষে ঝাঁপিয়ে পড়া কেন্দ্রের ক্ষমতাসীন সরকারকেও তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, বিজেপি টাকা দিয়ে, ক্ষমতার চাপ দিয়ে নিজেদের এগিয়ে রাখা এক্সিট পোল তৈরি করেছে। ‘গদি মিডিয়া’র কথাও বললেন। এক্সিট পোলকে বেশি গুরুত্ব নয়, ছাব্বিশে তৃণমূলই ফের সরকার গঠন করবে, এমনই আত্মপ্রত্যয়ের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর সেই অভিযোগই কি এক্ষেত্রে মান্যতা পেল? বিপুল পরিমাণ অর্থ বিজেপি বিজ্ঞাপনের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় দিয়ে তথ্যকে একপেশে করার চেষ্টা করছে?

তথ্য বলছে, কেবল বাংলা নয়, অন্যান্য রাজ্যেও ডিজিটাল মাধ্যমে বিপুল টাকা বিজ্ঞাপণের পিছনে খরচ করেছে বিজেপি। আসামে ৮০২টি বিজ্ঞাপন দিয়েছে বিজেপি। সেজন্য খরচ হয়েছে ৫.১ কোটি টাকা। তামিলনাড়ু ও কেরালায় দেড় কোটি ও ১.৭ কোটি টাকা খরচ করেছে গেরুয়া শিবির। তথ্য বলছে, অন্যান্য রাজ্যের থেকে বাংলাতেও অনেক গুণ বেশি টাকা এবার বিজেপি ডিজিটাল মাধ্যমে খরচ করেছে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *