IPL | রাহুল-নিসাঙ্কা তাণ্ডব! ২২৬ রান তাড়া করে রাজস্থানকে ধুলোয় মেশাল দিল্লি

IPL | রাহুল-নিসাঙ্কা তাণ্ডব! ২২৬ রান তাড়া করে রাজস্থানকে ধুলোয় মেশাল দিল্লি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তিন হারের ক্ষত মুছে ফের জয়ের সরণিতে ফিরল দিল্লি ক্যাপিটালস (DC)। শুক্রবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে (RR) ৭ উইকেটে হারিয়ে দাপুটে জয় তুলে নিল তারা (IPL)। রান পাহাড় তাড়া করতে নেমে লোকেশ রাহুল ও পাথুম নিসাঙ্কার বিধ্বংসী ব্যাটিং দিল্লির জয়কে সহজ করে দেয়।

২২৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দিল্লির দুই ওপেনার শুরু থেকেই রাজস্থান বোলারদের ওপর চড়াও হন।

  • লোকেশ রাহুল: ৪০ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
  • পাথুম নিসাঙ্কা: ৩৩ বলে ৬২ রানের ইনিংস উপহার দেন। এই ওপেনিং জুটিতেই মাত্র ১১০ রান যোগ করে দিল্লি। জয়ের ভিত গড়ার পর শেষ কাজটুকু নিখুঁতভাবে শেষ করেন ত্রিস্তান স্টাবস (১৮*) এবং আশুতোষ শর্মা (২৫*)। হাতে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। শুরুতেই যশস্বী জয়সওয়াল (৬) ও বৈভব সূর্যবংশীকে (৪) হারিয়ে চাপে পড়েছিল তারা। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ‘ভেপিং’ বিতর্কে জড়িয়ে শাস্তি পাওয়া অধিনায়ক রিয়ান পরাগ এদিন ব্যাট হাতে জবাব দিলেন। ৫০ বলে ৯০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ধ্রুব জুরেলের ৪২ এবং শেষ দিকে ডনোভান ফেরেরার মাত্র ১৪ বলে অপরাজিত ৪৭ রানের ক্যামিওতে ভর করে রাজস্থান ২২৫/৬ রানের বড় স্কোর খাড়া করে। দিল্লির হয়ে বল হাতে সফল ছিলেন মিচেল স্টার্ক। পরাগের উইকেট সহ তিনি ৩/৪০ ফিগার নিয়ে সফল প্রত্যাবর্তন ঘটালেন। তাঁর নিয়ন্ত্রিত বোলিং রাজস্থানকে ২৩০-এর গণ্ডি পেরোতে দেয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *