Google Map Error | গুগল ম্যাপের গোলকধাঁধায় বাগডোগরার কলেজ!

Google Map Error | গুগল ম্যাপের গোলকধাঁধায় বাগডোগরার কলেজ!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


খোকন সাহা, বাগডোগরা: গুগলকে (Google Map Error) অনেকেই সিধুজ্যাঠা বলে ডাকেন। তদন্তে নেমে প্রয়োজনীয় তথ্য পেতে মাঝেমধ্যেই যাঁর কাছে ছুটতেন স্বয়ং প্রদোষচন্দ্র মিত্র। আমরাও ফেলুদার মতো সারাদিেন প্রয়োজনে-অপ্রয়োজনে গুগলের শরণাপন্ন হই। কিন্তু সে যে সবসময় সত্যি কথা বলে না, তার হাতেগরম উদাহরণ বাগডোগরার কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের অবস্থান।

গুগল ম্যাপে ওই কলেজের নাম লিখে সার্চ বাটনে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাওয়া হবে ফুলবাড়িতে। এমনকি, পাশে বিস্তারিত ঠিকানায় বাগডোগরার (Bagdogra) সঙ্গে ফুলবাড়ি শব্দটিও জুড়ে দেওয়া হচ্ছে। অথচ দুটো আলাদা জেলায় অবস্থিত। একটি দার্জিলিং (Darjeeling), অপরটি জলপাইগুড়ি (Jalpaiguri)। গুগল ম্যাপেই বাগডোগরার সঙ্গে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের দূরত্ব দেখাচ্ছে ১৬ কিলোমিটার। গাড়িতে সময় লাগবে আনুমানিক ২৭ মিনিট আর দু’চাকায় ২৬। বাস্তবে কতক্ষণ লাগে, তা জানেন একমাত্র ভুক্তভোগীরা।

এই সমস্যা নাকি দীর্ঘদিনের। কলেজের অধ্যক্ষ মীনাক্ষী চক্রবর্তী বলছিলেন, ‘সমস্যা হল, কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার কেন্দ্র পড়ে। শিলিগুড়ি মহকুমার বিভিন্ন জায়গা ছাড়াও বাইরের জেলা থেকে পরীক্ষার্থীরা আসেন। কলেজের অবস্থান জানতে তঁাদের অন্যতম ভরসা গুগল ম্যাপ।’

তাঁর দাবি, ‘মাঝেমধ্যেই দেখা যায়, পরীক্ষার্থীদের একাংশ ভুল ঠিকানায় চলে যাচ্ছে। ফুলবাড়িতে নেমে এদিক-ওদিক কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় খুঁজে বেড়াচ্ছেন। শেষে স্থানীয়দের জিজ্ঞেস করে ভুল ভাঙছে তাঁদের। পরীক্ষার্থীদের হাতে খুব বেশি সময় থাকে না। তার মধ্যে প্রযুক্তিগত ত্রুটির কারণে অযথা হয়রান হতে হয়।’ অতীতে কেউ কেউ নাকি ঠিকসময়ে পৌঁছাতে না পারায় কেন্দ্রে ঢুকতে পারেননি।

গত রবিবার পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার আসন পড়েছিল এই মহাবিদ্যালয়ে। এক পরীক্ষার্থী গুগল ম্যাপ দেখে গাড়ি নিয়ে ফুলবাড়িতে চলে যান। সেখানে জানতে পারেন, কলেজটি আসলে বাগডোগরায়। এরপর দ্রুত গাড়ি চালিয়ে যখন কলেজের সামনে এসে পৌঁছান, তখন পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বাকি ছিল মাত্র দুই মিনিট। বরাতজোরে সেদিন সুযোগ হাতছাড়া হয়নি ওই তরুণের। পরীক্ষার্থী ইনভিজিলেটরকে বিষয়টি জানিয়েছিলেন সেদিন।

-ভুল শোধরাতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি?

মীনাক্ষী জানালেন, তিনি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখান থেকে তাঁকে বলা হয়েছে, তাদের কিছুই করার নেই। যে গুগল অ্যাকাউন্টের সাহায্যে কলেজের ঠিকানা বাগডোগরার পরিবর্তে ফুলবাড়িতে করা হয়েছে, সেখান থেকেই সংশোধন করতে হবে। নয়তো, গুগল কর্তৃপক্ষ সাহায্য করতে পারে।
তিনি ও অন্য কয়েকজন অধ্যাপক ম্যাপের ‘সাজেস্ট অ্যান এডিট’ বিকল্পে গিয়ে কলেজের অবস্থান বদলানোর একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। এছাড়াও নানাভাবে তঁারা গুগলকে বিষয়টি জানিয়েছেন, তবে এখনও পর্যন্ত ভুল সংশোধন হয়নি। ভোগান্তি বেড়েছে সাধারণের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *