AFC Asian cup | নেতৃত্বে সুনীল, থাইল্যান্ড-হংকং ম্যাচের জন্য দল ঘোষণা ম্যানোলো মার্কুয়েজের  

AFC Asian cup | নেতৃত্বে সুনীল, থাইল্যান্ড-হংকং ম্যাচের জন্য দল ঘোষণা ম্যানোলো মার্কুয়েজের  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ ২০২৭-র কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার আগে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারত। ম্যাচটি হবে আগামী ৪ জুন। থাইল্যান্ড সফরে যাওয়ার আগেই বুধবার ২৮ জনের ভারতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করে দিলেন ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ম্যানোলো মার্কুয়েজ। আজ রাতেই এই স্কোয়াড ভারত ছেড়ে উড়ে যাবে থাইল্যান্ডের উদ্দেশে।

এএফসি এশিয়ান কাপ ২০২৭-র কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডের ম্যাচ রয়েছে ভারতের। আগামী ১০জুন হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচ খেলার আগে থাইল্যান্ডের সঙ্গে সেদেশে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে সুনীল ছেত্রীর দল। ম্যাচটি রয়েছে ৪ জুন। এই ম্যাচের পরদিনই হংকংয়ের উদ্দেশে পাড়ি দেবে ভারত। ১০জুন বিকেলে রয়েছে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ। বিদেশ সফরের আগেই থাইল্যান্ড ও হংকং ম্যাচের জন্য ২৮ জনের দল ঘোষণা করে দিলেন ম্যানোলো মার্কুয়েজ। সুযোগ পেলেন মোহনবাগানের সুহেল ভাট।

গত ১৯ মে থেকে কলকাতায় পুরো দল নিয়ে অনুশীলন করে ভারতীয় দল। মে মাসের ২৬ এবং ২৭ তারিখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তাঁরা। এর মধ্যে সোমবার সন্তোষ ট্রফিজয়ী বাংলার দলের বিরুদ্ধে ২-১ গোলে জেতেন সুনীলরা। সেই ম্যাচে ব্র্যান্ডন ফার্নান্দেজ এবং আশিক কুরুনিয়ান গোল করেন। এরপর মঙ্গলবার নর্থ ২৪ পরগনার বিরুদ্ধে ৩-০ গোলে জেতে মার্কুয়েজের দল। সুনীল ছেত্রী, চিংলেনসানা সিং এবং উদান্তা সিং গোল করেন।

ভারতের ২৮ জনের স্কোয়াড-

গোলরক্ষক- বিশাল কাইথ, অমরিন্দর সিং, ঋত্বিক তিওয়ারি, গুরমিত সিং

ডিফেন্ডার- নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, থাংজাম বরিস সিং, সন্দেশ ঝিংগান, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং, অভিষেক সিং

মিডফিল্ডার- সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, আয়ুষ ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেজ, নীখিল প্রভু

ফরওয়ার্ড- সুনীল ছেত্রী, এডমুন্ড লালরিনডিকা, মনবীর সিং, সুহেল ভাট, লালিয়ানজুনয়ালা ছাংতে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *