Goa nightclub fireplace | গোয়া-নাইটক্লাবের অগ্নিকাণ্ডে মৃত দার্জিলিংয়ের পর্যটক, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা সরকারের, সাসপেন্ড ৩ আধিকারিক  

Goa nightclub fireplace | গোয়া-নাইটক্লাবের অগ্নিকাণ্ডে মৃত দার্জিলিংয়ের পর্যটক, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা সরকারের, সাসপেন্ড ৩ আধিকারিক  

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাব। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাইটক্লাবের একাধিক অব্যবস্থা সামনে এসেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে গোয়ার সরকার। এই দুর্ঘটনায় গোয়ার মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

জানা গিয়েছে, গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছের একটি জনপ্রিয় নাইটক্লাবে পার্টি চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে ক্লাবটি ধোঁয়ায় ঢেকে যায়। নিমেষে ছড়ি পড়ে আগুন। বহু মানুষ ভিড়ে ঠাসা সরু পথে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আটকে পড়েন। এই ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ২০ জনের। ঘটনাত তদন্তে সামনে আসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নাইটক্লাবের পরিকাঠামো ও নিরাপত্তা। দুটি ক্ষেত্রে ঘাটতি ছিল বলে অনুমান তদন্তকারীদের। ক্লাবটিতে প্রবেশ পথ ছিল মাত্র দুটি। ফলে অনেকেই বেরিয়ে আসার সুযোগ পাননি। প্রয়োজনীয় পরিকাঠামো না থাকা সত্ত্বেও ২০২৩ সালে ‘বির্চ বাই রোমিও লেনে’ নামে ওই নাইটক্লাবটির অনুমোদন দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে গোয়া সরকার সাসপেন্ড করেছে পঞ্চায়েত দপ্তরের পরিচালক সিদ্ধি তুষার হারলঙ্কর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব ড. শামিলা মনতেইরো এবং আরপোরা-নাগোয়ার গ্রাম পঞ্চায়েতের সচিব রঘুবীর বাগকর। পুলিশ ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েত প্রধান রোশন রেদকরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, কারণ তিনিই ওই ক্লাবের ট্রেড লাইসেন্স দিয়েছিলেন।

কী কারণে গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা?

প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্লাবের ভিতরে আতসবাজি ব্যবহার করা হচ্ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত। ক্লাবটিতে মাত্র দুটি গেট ছিল। বেরোনোর পথ না থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। মৃত্যু হয় কমপক্ষে ২০ জনের। মৃতদের সকলেই নাইটক্লাবের স্টাফ ও পর্যটক। পর্যটকদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। মৃতের নাম সুভাষ ছেত্রী, তিনি দার্জিলিংয়ে থাকতেন বলে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *