Mamata Banerjee | আজ কোচবিহারে মমতা, এসআইআর আবহে উত্তরে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর     

Mamata Banerjee | আজ কোচবিহারে মমতা, এসআইআর আবহে উত্তরে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর     

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আজ দু’দিনের কোচবিহার সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরায় নেমে সেখান থেকে ফের আকাশ পথে কোচবিহার পৌঁছাবেন মমতা। এবিএন শীল কলেজের মাঠে হেলিকপ্টারে নামবেন তিনি। এদিন দুপুরে শহরে পৌঁছে তিনি বিকেল ৪টে নাগাদ কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করবেন। প্রশাসনিক বৈঠক শেষে সার্কিট হাউসেই তিনি রাত্রিযাপন করবেন। সূত্রের খবর, দলীয় নেতৃত্বদের নিয়ে রাতে তিনি একটি বৈঠক করতে পারেন।

মঙ্গলবার সকালে মদনমোহন মন্দিরে পুজো দিতে পারেন মমতা। এদিনই রাসমেলা মাঠে রয়েছে তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক সভা। সেখানে নিজের বক্তব্য তুলে ধরবেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, ‘কোচবিহারের লক্ষ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত।’

ছাব্বিশেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে রাজ্যে চলছে এসআইআর। আর এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলায়-জেলায় রাজনৈতিক সফর শুরু করেছেন। প্রথম সভাটি করেছিলেন বনগাঁয়। তারপর মালদহ, মুর্শিদাবাদ। এবার দু’দিনের সফরে কোচবিহারে যাচ্ছেন তিনি।

মুখ্যমন্ত্রীর দু’দিনের কোচবিহার সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রবিবার দুপুরে এবিএন শীল কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। রাসমেলা মাঠ, সার্কিট হাউস, রবীন্দ্রভবন, এবিএন শীল কলেজ সহ সংশ্লিষ্ট চত্বর মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত প্রচুর ব্যানার লাগানো হয়েছে। কলেজের সামনে বেশকিছু ভাঙা রাস্তা মেরামত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *