Gangarampur Panchayat Samiti | গঙ্গারামপুরে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী গ্রেপ্তার, আদালতের নির্দেশে বড়সড় অভিযান পুলিশের

Gangarampur Panchayat Samiti | গঙ্গারামপুরে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী গ্রেপ্তার, আদালতের নির্দেশে বড়সড় অভিযান পুলিশের

শিক্ষা
Spread the love


গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পঞ্চায়েত সমিতির (Gangarampur Panchayat Samiti) সভাপতি বিউটি সরকারের স্বামী সঞ্জয় সরকারকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল, সোমবার রাতে গঙ্গারামপুর থানার পুলিশ রাধানগর গ্রামে তাঁর নিজস্ব বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ, মঙ্গলবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তবে এদিন আদালত থেকে সঞ্জয় সরকারের জামিনের আবেদন মঞ্জুর হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের একটি পুরনো মামলায় দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা না দেওয়ার কারণে সঞ্জয় সরকারের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট (পেন্ডিং ওয়ারেন্ট) জারি হয়েছিল। আদালতের সেই নির্দেশ কার্যকর করতেই গতকাল রাতে এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়। শুধু সঞ্জয় সরকারই নন, একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে আরও কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থককেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে কয়েকজন নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যও রয়েছেন।

পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর এই গ্রেপ্তারিকে ঘিরে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা ও আলোড়ন শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা এবং চাপানউতোর শুরু হলেও, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের দাবি— এর পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই, সম্পূর্ণ আদালতের নির্দেশে জারি হওয়া ওয়ারেন্ট কার্যকর করতেই এই আইনি পদক্ষেপ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *