জলপাইগুড়ি: রাজ্যজুড়ে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশমূল্য ফের চালু করল বন দপ্তর (Forest Entry Price)। ২০২৫ সালের জানুয়ারিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলে প্রবেশমূল্য মুকুব করে দিয়েছিলেন। তবে এবার রাজ্যে বিজেপি সরকার এসে নতুন করে সেই প্রবেশমূল্য চালু করল। জানা গিয়েছে, আগামী শুক্রবার থেকেই পর্যটকপিছু ২০০ টাকা করে প্রবেশমূল্য নেওয়া শুরু হবে। বুধবার লাটাগুড়িতে বনাধিকারিক, গাইড, রিসর্ট মালিকদের সঙ্গে বৈঠক করেন গরুমারা বন্যপ্রান বিভাগের এডিএফও রাজীব দে। তিনিই এদিন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
The submit Forest Entry Fee | সংরক্ষিত বনাঞ্চলে ফের চালু প্রবেশমূল্য, পর্যটকপিছু দিতে হবে কত টাকা? appeared first on Uttarbanga Sambad.
