উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে আবারও বড় অঘটন। তারকাখচিত তুরস্ককে (Turkey) কাঁদিয়ে জয় তুলে নিল প্যারাগুয়ে (Paraguay)। মিগুয়েল আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রায় ৪৫ মিনিট একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও তুরস্কের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ০-১ গোলে হারিয়ে দিল প্যারাগুয়ে। এই পরাজয়ের ফলে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেল তুরস্ক।
ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র ৬৫ সেকেন্ডের মধ্যেই গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালার্জা। এই দ্রুতগতির গোলের রেশ কাটতে না কাটতেই বিপত্তি ঘটে প্যারাগুয়ের শিবিরে। নিয়মের বেড়াজালে পড়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারকা মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।
১০ জনের দলে পরিণত হওয়ার পর প্রায় ৪৫ মিনিট তুরস্কের আক্রমণের চাপে ছিল প্যারাগুয়ে। কিন্তু আর্দা গুলার, কেলান ইয়ালদিজদের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বারবার চেষ্টা করেও প্যারাগুয়ের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেননি। তুরস্কের আক্রমণভাগের ব্যর্থতা এবং প্যারাগুয়ের অদম্য মানসিকতার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় প্যারাগুয়ে।
এই ম্যাচ হারের ফলে টুর্নামেন্ট থেকে তুরস্কের বিদায় নিশ্চিত হল। হাইতির পর দ্বি বিশ্বকাপ থেকে ছিটকে গেল তুরস্কও। অন্যদিকে, ১০ জন নিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে প্যারাগুয়ে।

