ম্যাচ চলাকালীন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক! তড়িঘড়ি এল পুলিশ বাহিনী, বম্ব স্কোয়াড

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক। বুধবার ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ইয়ুথ টেস্ট চলাকালীন ইমেলে স্টেডিয়ামে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়। খবর পেয়েই তৎপর হয় স্থানীয় পুলিশ।

বুধবার সকালেই শেষ হয় ভারত-অস্ট্রেলিয়ার ইয়ুথ টেস্ট। ১১.১৫ মিনিটে খেলা শেষ হওয়ার পর দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বিষয়টি জানানো হয়। নিয়ম মেনেই বেলা ১টা নাগাদ স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান দু’দলের সদস্যেরা। তার পরেই স্টেডিয়াম জুড়ে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় সাইবার সেলের আধিকারিকরাও। যদিও স্টেডিয়াম জুড়ে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। পুলিশের অনুমান, হুমকির ইমেলটি ভুয়ো।

আরও পড়ুন:

ঘটনাটি অবশ্য বিচ্ছিন্ন নয়। বুধবার আহমেদাবাদের একাধিক জায়গায় একই ভাবে বোমাতঙ্ক ছড়ায়। গুজরাট হাই কোর্ট, বিভিন্ন স্কুল, কলেজের পাশাপাশি নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানান, হুমকির ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়। এর পর পুলিশ এবং সাইবার সেলের আধিকারিকেরা স্টেডিয়ামে পৌঁছন। আসে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুরও। 

এর আগেও ২০২৩ সালের বিশ্বকাপ এবং আইপিএলের সময় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক ছড়িয়েছিল বলে জানা গিয়েছিল। এবার যে ইমেলটি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে, তাতে আগামী ২১ নভেম্বর স্টেডিয়ামে হতে চলা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের কথাও উল্লেখ করা হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই দিন স্টেডিয়ামে ‘কিছু ঘটতে পারে’ বলে হুমকি দেওয়া হয়েছিল।

কেবল নরেন্দ্র মোদি স্টেডিয়াম নয়, আরও কয়েকটি জায়গার নামও ওই ইমেলে ছিল। দিলজিতের কনসার্ট থেকেও দূরে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি প্রতিবেদনে বলা হয়, ২১ নভেম্বর আহমেদাবাদের স্টেডিয়ামের পাশাপাশি ১ নভেম্বর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। দুই জায়গাতেই দিলজিতের অনুষ্ঠান রয়েছে। যদিও হুমকির পর সংশ্লিষ্ট সব জায়গাতেই ডগ স্কোয়াড-সহ নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালান। কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

বোমাতঙ্কের আবহেও অবশ্য ম্যাচের উপর তার প্রভাব পড়েনি। অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারিয়ে দ্বিতীয় ইয়ুথ টেস্ট জিতে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ভারতের হয়ে নজর কেড়েছেন তরুণ পেসার তন্ময় বালুদা। তিনি নিয়েছেন ১৪টি উইকেট।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *