Ranveer Allahbadia | সুপ্রিম কোর্টে ধাক্কা! রণবীর এলাহাবাদিয়ার পাসপোর্ট ফেরতের আবেদন বাতিল শীর্ষ আদালতের

Ranveer Allahbadia | সুপ্রিম কোর্টে ধাক্কা! রণবীর এলাহাবাদিয়ার পাসপোর্ট ফেরতের আবেদন বাতিল শীর্ষ আদালতের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সময় রায়নার শো-তে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। দেশের বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এবার বৌদ্ধ সন্ন্যাসী পলগা রিনপোচের হাত ধরে নতুনভাবে পডকাস্ট শুরু করেছেন রণবীর। সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) তরফে পডকাস্ট শুরুর ছাড়পত্র পেয়েছেন তিনি। তবে পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদন জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এলাহাবাদিয়া। মঙ্গলবার তাঁর সেই আবেদন বাতিল করেছে শীর্ষ আদালত।

আবেদন বাতিল করে আদালতের তরফে জানানো হয়, সময় রায়নার শোয়ে করা বিতর্কিত মন্তব্য নিয়ে এখনও তদন্ত জারি রয়েছে। সেটা আরও দু’ সপ্তাহ চলবে। তাই পাসপোর্ট এখনই ফেরত দেওয়া যাবে না। অর্থাৎ এখনই দেশের বাইরে যেতে পারবেন না বিয়ার বাইসেপস।

সময় রায়নার একটি শোয়ের পর্বে মা-বাবার যৌনতা নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে জনরোষের মুখে পড়েন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। দেশের একাধিক প্রান্তে তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়। নিজের মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় (Social Media) ক্ষমাও চান রণবীর। বিতর্কের ঝড় সামলে ফের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যাত্রা শুরু করেছেন রণবীর। রবিবার তাঁর নতুন ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *