উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফাইনাল খেলার প্রথম ৩০ মিনিটে মেসিকে যে বেশ শক্ত করে আটকে রেখেছে স্পেন তা ভালো করেই বোঝা যাচ্ছে। আর্জেন্তিনার অধিনায়কের প্রভাব এখনও ম্যাচে তেমন ভাবে দেখা যায়নি। অন্যদিকে স্পেনের কাছে সবচেয়ে বিপজ্জনক ফুটবলার হিসেবে রয়েছেন লামিনে ইয়ামাল। ইয়ামালকে ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে এমিলিয়ানো মার্তিনেজ়কে। এখনও পর্যন্ত বলের দখলেও এগিয়ে স্পেন। এদিকে মাঠের অবস্থা খুব একটা ভালো দেখাচ্ছে না। বল বারবার অস্বাভাবিক ভাবে বাউন্স করছে, যার ফলে দুই দলই সমস্যায় পড়ছে। জলপান বিরতিতে মাঠে জল দেওয়া হতে পারে।
