স্টেডিয়ামে ট্রাম্পের আগমনে ঢুকতে বাধা দর্শকদের! বিতর্কের মুখে সমাপ্তি অনুষ্ঠানে কাটছাঁট?

স্টেডিয়ামে ট্রাম্পের আগমনে ঢুকতে বাধা দর্শকদের! বিতর্কের মুখে সমাপ্তি অনুষ্ঠানে কাটছাঁট?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


নিউ জার্সিতে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। সেই ম্যাচ নিয়ে নজিরবিহীন নিরাপত্তা। এমনিতেই বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিরাপত্তা আঁটসাঁট থাকে। এবার ফাইনাল দেখতে হাজির স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে মেগা ফাইনালকে ‘ন্যাশনাল স্পেশাল সিকিউরিটি ইভেন্ট’ ঘোষণা করা হয়েছে। যার জেরে সাড়ে ৮২ হাজার দর্শক সবাই সময়মতো স্টেডিয়ামে ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে ‘অতি সংক্ষিপ্ত’ সমাপনী অনুষ্ঠান নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ফিফাকে। 

স্টেডিয়ামে প্রবেশের আগে প্রতিটি দর্শকের শরীর ও ব্যাগ আলাদাভাবে তল্লাশি করছে মার্কিন সিক্রেট সার্ভিস। ‘দ্য গার্ডিয়ান’-কে সংস্থাটির এক অফিসার জানিয়েছেন, সমর্থকদের বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগেই আকাশপথে হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। পাশাপাশি হাজার হাজার সিক্রেট সার্ভিস এজেন্ট ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

আরও পড়ুন:

স্থানীয় সময় সকাল ৮টা থেকেই স্টেডিয়ামের বাইরে দায়িত্বে থাকা কর্মী ও সাংবাদিকদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ৯টায় গেট খোলার সময় সেই সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছে যায়। স্টাফদের জন্য রাখা হয়েছে মাত্র একটি প্রবেশপথ। সেখানে অ্যাক্রেডিটেশন পাস স্ক্যানের দায়িত্বে ছিলেন দু’জন কর্মী। এরপর ছ’টি এয়ারপোর্ট মানের স্ক্যানার পার হয়ে ব্যক্তিগত দেহ তল্লাশির জন্য আবারও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার বাইরে নন তারকারাও। বিশ্বকাপে জার্মান স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ম্যাজেন্টা’র বিশ্লেষক হিসাবে কাজ করা লিভারপুলের প্রাক্তন কোচ জুরগেন ক্লপকেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এদিকে, হাজার হাজার ডলার খরচ করে টিকিট কেনা অধিকাংশ দর্শক তখনও স্টেডিয়ামে পৌঁছননি। তাদেরও একই নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-এ করে স্টেডিয়ামে পৌঁছান। ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফিও তুলে দেবেন তিনি। এই আবহেই সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয় মেটলাইফ স্টেডিয়ামে। তবে আইশোস্পিড এবং পোস্ট ম্যালোন পারফর্ম করার পর সমাপনী অনুষ্ঠান শেষ হয়ে যায়। এর জন্য সোশাল মিডিয়ায় সমালোচনার মুখেও পড়তে হয় ফিফাকে। কারণ নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামসের মতো শিল্পীদের পারফর্ম করার কথা থাকলেও তাঁরা মূল মঞ্চে আসেননি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *