NCPI Chief Sudip Banerjee will get TMC’s Abhishek Banerjee’s seat in Lok Sabha

NCPI Chief Sudip Banerjee will get TMC’s Abhishek Banerjee’s seat in Lok Sabha

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শক্তিক্ষয় হতেই লোকসভায় ডিমোশন হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে চলে গেলেন কালীঘাট তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় প্রথম সারিতে বসবেন বিক্ষুব্ধ তৃণমূল তথা এনসিপিআই শিবিরের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর লোকসভার সচিবালয় সূত্রে।

সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। সেই অধিবেশনের আগে একাধিক রাজনৈতিক দলের অন্দরের সমীকরণ বদলে গিয়েছে। যার জেরে একাধিক দলের সাংসদদের আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ওম বিড়লা। সেই অনুযায়ী, এবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এতদিন তৃণমূলের লোকসভার দলনেতা হিসেবে ৩৫৪ নম্বর আসনে বসতেন অভিষেক। এবার সামনের সারির সেই ৩৫৪ নম্বর আসন পেলেন সুদীপ।

আরও পড়ুন:

শুধু অভিষেকের নন, সার্বিকভাবেই কালীঘাট তৃণমূলের সাংসদদের আসন পিছিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসনেও পরিবর্তন হয়েছে। আগে লোকসভার ২৮১ নম্বরের আসনে বসতেন কল্যাণ। এবার সেই আসন বরাদ্দ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কল্যাণের আসন আরও পিছিয়ে দেওয়া হয়েছে। সার্বিকভাবে কালীঘাট তৃণমূলের সব সাংসদের আসন পিছিয়েছে। এগিয়েছে এনসিপিআইয়ের সাংসদদের আসন। আগে তৃণমূলের দলনেতা থাকাকালীন সুদীপ ওই প্রথমের সারির আসনেই বসতেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা নির্বাচন করায় তিনি ওই আসনটি পান। সুদীপ আবার নিজের পুরনো আসন ফিরে পেলেন। তাৎপর্যপূর্ণভাবে তিনি এদিনই স্পিকারের কাছে দাবি করেছিলেন, “ছোট কোনও দলকে যেন সামনের সারিতে জায়গা না দেওয়া হয়।” তাঁর কটাক্ষ ছিল কালীঘাট তৃণমূলের দিকেই। সুদীপের সেই দাবি সম্ভবত মেনে নিয়েছেন স্পিকার।

এদিকে রবিবারই নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি বৈঠক করেন এনসিপিআই সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের ১৫ জন সাংসদ। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয় এনডিএকে সমর্থন করা হবে এবং সরকারের বিল থেকে শুরু করে অন্যান্য অবস্থানকে সমর্থন করা হবে। কীভাবে আগামী দিনগুলিতে সাংসদরা তাঁদের ভূমিকা পালন করবেন তা নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *