Faculty Uniform Corruption | তৃণমূল জমানায় সরকারি স্কুলের ইউনিফর্মে দুর্নীতি! রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Faculty Uniform Corruption | তৃণমূল জমানায় সরকারি স্কুলের ইউনিফর্মে দুর্নীতি! রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়েও দুর্নীতি (Faculty Uniform Corruption) অভিযোগ উঠল পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে। তৃণমূল জমানায় (TMC) পড়ুয়াদের জন্য সরবরাহ করা ইউনিফর্মে নিম্নমানের কাপড় (Poor high quality) ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। আর তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে এই দুর্নীতির অভিযোগ সামনে আসতেই অর্থ এবং বস্ত্র দপ্তরের শীর্ষ আধিকারিকদের কাছ থেকে দ্রুত রিপোর্ট তলব করেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ ছিল যে, সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত গুণমানের কাপড় ব্যবহার না করায় ইউনিফর্মগুলি খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এই অভিযোগকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোন প্রক্রিয়ায় নিম্নমানের পোশাক সরবরাহের অনুমোদন দেওয়া হল?

বস্ত্র দপ্তরের কাছে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কোন সংস্থাগুলি বরাত পেয়েছিল এবং তারা আদৌ নির্ধারিত গুণমান বজায় রেখেছিল কি না, তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। পাশাপাশি, অর্থ দপ্তরের সচিবের কাছেও তিনি জানতে চেয়েছেন, সরকারি গাইডলাইন না মেনেও ঠিক কোন রিপোর্ট বা অনুমোদনের ভিত্তিতে কোটি কোটি টাকার বিল পাশ করা হল।

কার গাফিলতিতে এই দুর্নীতির ঘটনা ঘটল এবং সরকারি কোষাগারের অর্থ কীভাবে তছরুপ হল, তা নিয়ে বিস্তারিত লিখিত রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, এই দুই দপ্তরের রিপোর্ট খতিয়ে দেখার পরেই দোষী সংস্থা ও সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *