Ex IPS Manoj Ninama Defeat | আমও গেল, ছালাও! তড়িঘড়ি অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েও ভোটে হারলেন দুঁদে আইপিএস

Ex IPS Manoj Ninama Defeat | আমও গেল, ছালাও! তড়িঘড়ি অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েও ভোটে হারলেন দুঁদে আইপিএস

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


Uploaded By: Sandip Sarkar

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজনীতির ময়দান যে পুলিশের লাঠি বা শাসনে চলে না, তার প্রমাণ পেলেন গুজরাটের প্রাক্তন আইপিএস অফিসার মনোজ নিনামা (Ex IPS Manoj Ninama Defeat)। স্বেচ্ছাবসর নিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েও শেষরক্ষা হলো না। আরাবল্লী জেলার ওধ জেলা পঞ্চায়েত আসনে বিজেপির টিকিটে লড়ে কংগ্রেস প্রার্থীর কাছে বড় ব্যবধানে পরাজিত হলেন এই প্রাক্তন পুলিশকর্তা।

আগামী ৩১ মে মনোজ নিনামার স্বাভাবিক অবসরের কথা ছিল। কিন্তু রাজনীতির আঙিনায় পা রাখার তাড়াহুড়োয় তিনি এক মাস অপেক্ষাও করতে পারেননি। গত ৭ এপ্রিল তড়িঘড়ি স্বেচ্ছাবসর (VRS) নেন এবং ৯ এপ্রিল যোগ দেন বিজেপিতে। দল তাঁকে ওধ আসন থেকে প্রার্থী করলেও আমজনতা তাঁকে গ্রহণ করেনি। কংগ্রেসের হেভিওয়েট নেতা সুরেশ নিনামার কাছে ২৭৪৪ ভোটের ব্যবধানে হারতে হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, গুজরাটের মন্ত্রী তথা প্রাক্তন পুলিশকর্তা পি সি বারান্দার ‘সাফল্য’ দেখেই রাজনীতিতে আসার অনুপ্রেরণা পেয়েছিলেন মনোজবাবু। বারান্দাও আইপিএস ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে মন্ত্রী হয়েছেন। মনোজ নিনামা সম্ভবত ভেবেছিলেন সেই একই ছকে তিনিও জয় পাবেন। কিন্তু ওধের তিনবারের প্রাক্তন প্রধান সুরেশ নিনামা বুঝিয়ে দিলেন, রাজনীতির পিচ সম্পূর্ণ আলাদা। ট্রাফিক ব্রাঞ্চের আইজি পদ থেকে সোজা পঞ্চায়েত সদস্য হওয়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তাতে আপাতত জল ঢেলে দিলেন ভোটাররা।

ব্যক্তিগতভাবে মনোজ নিনামা হারলেও, গুজরাটের সামগ্রিক ফলাফল বলছে বিজেপির আধিপত্য এখনও অটুট। ১৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সবকটিতেই জিতেছে বিজেপি। তবে আদিবাসী অঞ্চলগুলিতে এবার চমক দিয়েছে আম আদমি পার্টি (AAP)। নর্মদা জেলা পঞ্চায়েত সহ বেশ কিছু তালুক পঞ্চায়েতে বড় জয় ছিনিয়ে নিয়েছে কেজরিওয়ালের দল। অন্যদিকে কংগ্রেস সামগ্রিকভাবে পিছিয়ে থাকলেও কিছু নির্দিষ্ট পকেটে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *