ED | বেটিং অ্যাপ মামলা: রায়না-ধাওয়ানের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি!

ED | বেটিং অ্যাপ মামলা: রায়না-ধাওয়ানের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ১এক্সবেট (1xBet) এবং এর সারোগেট ব্র্যান্ডগুলির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং-এর তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA), ২০০২-এর অধীনে, প্রাক্তন দুই ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের মোট ১১.১৪ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সংস্থাটি।

সূত্রের খবর, সুরেশ রায়নার নামে থাকা ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং শিখর ধাওয়ানের মালিকানাধীন ৪.৫ কোটি টাকা মূল্যের একটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি-র তদন্তে উঠে এসেছে যে, দুই প্রাক্তন ক্রিকেটারই ১এক্সবেট এবং এর সারোগেট ব্র্যান্ড ১এক্সব্যাট (1xBat) ও ১এক্সব্যাট স্পোর্টিং লাইনসের প্রচারের জন্য বিদেশী সংস্থাগুলির সঙ্গে ‘জেনে-শুনে’ চুক্তি করেছিলেন। ইডি আধিকারিকরা জানিয়েছেন, ক্রিকেটাররা জানতেন যে, ভারতে ১এক্সবেটের কাজ করার কোনও অনুমতি নেই, তা সত্ত্বেও তাঁরা এই চুক্তি করেন।

তদন্তে আরও প্রকাশিত হয়েছে যে, এই প্রচারগুলির জন্য অর্থ বিদেশী সংস্থাগুলির মাধ্যমে পাঠানো হয়েছিল। এই বেটিং চক্রের তদন্তের অংশ হিসেবে ইডি ইতোমধ্যে সুরেশ রায়না ও শিখর ধাওয়ান ছাড়াও প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং রবিন উথাপ্পা, অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী উর্বশী রাউতেলা, প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বাংলা অভিনেতা অঙ্কুশ হাজরা সহ একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *