Bagdogra | শিলিগুড়ির বাগডোগরা সেনাছাউনি থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক!

Bagdogra | শিলিগুড়ির বাগডোগরা সেনাছাউনি থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বাগডোগরা: বাগডোগরার(Bagdogra) ব্যাংডুবি সেনা ছাউনি এলাকা থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল সেনাবাহিনীর গোয়েন্দারা। ধৃত বাংলাদেশীর নাম নন্দ মণ্ডল। তার বর্তমান বাড়ি জলপাইগুড়ির কোতোয়ালি থানার ধুপগঞ্জ কলোনির গড়ালবাড়ি। সে ব্যাংডুবি সেনা ছাউনি এলাকায় শ্রমিকদের সুপারভাইজারের কাজ করত। এদিন কাজে প্রবেশ করার সময় মোবাইলে আধার কার্ড দেখাতে গেলে বাংলাদেশের একটি পরিচয়পত্র বেরিয়ে পড়ে। আর তখনই সেনাকর্মীরা তাকে আটক করে। জানা যায় একসময় ধৃত ব্যক্তি বাংলাদেশের মুন্সিগঞ্জের পোদ্দারবাড়িতে থাকতেন। তবে দীর্ঘদিন আগেই তিনি ভারতে চলে আসেন। ধৃতের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বাগডোগরা(Bagdogra) থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠিয়ে হেপাজতে নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *