ECI will likely be publish second supplementary listing as we speak

ECI will likely be publish second supplementary listing as we speak

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আজ, শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। খবর, রাত ৯টা নাগাদ সেই তালিকা প্রকাশ করা হবে। তবে প্রথম অতিরিক্ত তালিকার মতোই তালিকা প্রকাশ হতে হতে গভীর রাত হয়ে যেতে পারে। কতজনের নাম বাদ যাবে? তা নিয়ে কোনও উত্তর দিতে পারেনি কমিশন।

আরও পড়ুন:

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৩৬ লক্ষের সমাধান হয়েছে। তবে দ্বিতীয় তালিকায় কতজনের নাম থাকতে পারে, তা স্পষ্ট করতে পারেনি কমিশনের কর্তারা। তবে প্রকাশ হতে গতবারের মতোই রাত হবে বলে আগাম জানিয়ে রাখা হয়েছে। আবার তালিকা নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ জানিয়েছে তৃণমূল। সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কমিশন রাজনৈতিক দল ও ভোটারদের অন্ধকারে রাখছে বলে অভিযোগ মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য, শশী পাঁজা ও সাংসদ বাপী হালদারের।

প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর কত জনের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হল? কত জনের নাম বাদ গেল তা নিয়ে কমিশন স্পষ্ট করে কিছু জানায়নি। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ১০ লক্ষের নাম তোলা হয়েছে বলা হলেও বিচারাধীন অনেক প্রার্থী নাম দেখতে পাচ্ছেন না বলেও অভিযোগ ওঠে। এই সকল সমস্যা সঙ্গে নিয়েই প্রকাশ হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা।

আরও পড়ুন:

এদিকে ট্রাইবুনাল নিয়েও একাধিক সমস্যা দেখা দিয়েছে। তবে সরকারের তরফে বিচারপতিদের বসার জন্য বাইপাসের ধারে জুডিশিয়াল একাডেমির ভবনট চিহ্নিত করা হয়েছে। আজ, শুক্রবার কমিশনের এক প্রতিনিধি দল ভবনটি পরিদর্শনে যাবে। পরিকাঠামো খতিয়ে দেখার পর উপযুক্ত মনে হলে সেখানেই আবেদন করতে পারবেন বাদ পড়া ভোটাররা। তবে কবে থেকে করা যাবে তা অবশ্য স্পষ্ট করতে পারেনি কমিশনের কর্তারা। সেই সঙ্গে এখনও আবেদনের প্রক্রিয়া শুরুই হয়নি বলে জানানো হয়েছে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *