পরীক্ষার প্রশ্নে ধুরন্ধর! হাজমা-রহমনের লাভ-ক্ষতির হিসেব করতে গিয়ে নাজেহাল পড়ুয়ারা

পরীক্ষার প্রশ্নে ধুরন্ধর! হাজমা-রহমনের লাভ-ক্ষতির হিসেব করতে গিয়ে নাজেহাল পড়ুয়ারা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। প্রথমদিন থেকেই দর্শকের মনে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, অর্জুন রামপাল, রাকেশ বেদী ছাড়াও বহু প্রতিভাবান অভিনেতার অভিনয়ে মুগ্ধ দর্শক। অসাধারণ চিত্রনাট্য থেকে ধুঁয়াধার অ্যাকশন দৃশ্যে বাজিমাত করছে আদিত্যর সিনেমা। সাফল্যের মাঝেই সিনেমা আর শ্রেণিকক্ষের এক মজার মেলবন্ধন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। এই ছবির চরিত্রদের নিয়ে তৈরি একটি অ্যাকাউন্টস পরীক্ষার প্রশ্নপত্র সকলের নজর কেড়েছে।

সেই পোস্টে দেখা যাচ্ছে, পরীক্ষার প্রশ্নপত্রটাই ছবির চরিত্রদের নিয়ে তৈরি করা হয়েছে। ছবির উপর লেখা ছিল, ‘ধুরন্ধর এতটাই ভাইরাল যে অ্যাকাউন্টসের স্যারও যে এই ছবি ভক্ত তা ফাঁস হয়ে গেল।’ প্রশ্নপত্রে একটি প্রশ্ন ছিল: ‘জামিল জামালি, এসপি ভাউধার আসলাম এবং ইয়ালিনা জামালি সমানভাবে লাভ-ক্ষতি ভাগ করে। এসপি চৌধুরী ব্যবসা থেকে অবসর নিলে নতুন লাভের অনুপাত কী হবে?’ অপর একটি অংশে লেখা, ‘রহমান ৫ ডিসেম্বর ২০২৫-এ মারা যায়।’

আরও পড়ুন:

প্রশ্নপত্রের আরও অনেক প্রশ্নেই ধুরন্ধর ২ ছবির চরিত্রদের নাম ব্যবহার করা হয়েছে। এমনকি ব্যালেন্স শিটেও উল্লেখ ছিল তাঁদের নাম যা প্রশ্নপত্রটিকে আরও আকর্ষণীয় ও মজাদার করে তুলেছে। পোস্টটি ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় হাসির রোল।

একজন লিখেছেন, ‘আমি যদি কমার্সের ছাত্র হতাম তাহলে এই প্রশ্নপত্রটা সমাধান করতে ভালো লাগত। সিনেমাটা সত্যিই অসাধারণ।’ অপরজনের মন্তব্য, ‘পরীক্ষক একেবারে ধুরন্ধর পাগলু।’ এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘স্যার রহমান ডাকাতের মৃত্যুর তারিখ পর্যন্ত প্রিন্ট করেছেন। একদম পারফেক্ট ডিটেলিং!’

যদিও প্রশ্নপত্রটির উৎস এখনও অজানা তবে এই ধরনের ‘দুষ্টুমি’-তে যে ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা বাড়ছে সে কথা বলাই বাহুল্য। একইসঙ্গে এই ঘটনায় আরও একটি বিষয়ের উপর আলোকপাত করেছে, শিক্ষকরা এখন পড়াশোনাকে আকর্ষণীয় ও সহজবোধ্য করতে পপ কালচারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বহু তারকা সোশাল মিডিয়ায় এই সিনেমার অ্যাকশন এবং অভিনয়ের ভূয়সী প্রশংসা করে দর্শককে হলমুখী হতে উৎসাহিত করছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *