US-bound postal articles | মার্কিন মুলুকে পার্সেল পাঠানোয় হঠাৎই দাঁড়ি টানল ভারত! নেপথ্যে কী কারণ?

US-bound postal articles | মার্কিন মুলুকে পার্সেল পাঠানোয় হঠাৎই দাঁড়ি টানল ভারত! নেপথ্যে কী কারণ?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য এবং ডাক যোগাযোগে যেন এক নতুন অধ্যায় শুরু হল। আচমকাই বন্ধ হয়ে গেল মার্কিন মুলুকে সাধারণ পার্সেল পাঠানোর ব্যবস্থা। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, আগামী ২৫ অগাস্ট থেকে আমেরিকাগামী সব ধরনের ডাক সামগ্রীর বুকিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এই কড়াকড়ি থেকে ছাড় পেয়েছে কিছু জরুরি জিনিস— চিঠি, গুরুত্বপূর্ণ নথি এবং ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের উপহার সামগ্রী।

প্রসঙ্গত, এই আকস্মিক সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে আনা এক বড় পরিবর্তন। এতদিন পর্যন্ত প্রায় ৮০০ মার্কিন ডলার মূল্যের পণ্য শুল্কমুক্ত হয়ে আমেরিকায় প্রবেশ করতে পারত। সম্প্রতি সেই নিয়ম বাতিল করে ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে যে, এখন থেকে আন্তর্জাতিক ডাকের মাধ্যমে আসা সব পণ্যের ওপর শুল্ক চাপানো হবে, সেটির মূল্য যাই হোক না কেন। এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে ২৯ অগাস্ট থেকে।

তাহলে কেন ভারত ২৫ অগাস্ট থেকেই বুকিং বন্ধ করল? কারণ আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো জানিয়ে দিয়েছে যে, ২৫ অগাস্টের পর থেকে নতুন শুল্ক নীতির কারণে তারা আমেরিকাগামী কোনও পার্সেল গ্রহণ করবে না। এই পরিস্থিতিতে ভারতীয় ডাক বিভাগের কাছে পরিষেবা স্থগিত করা ছাড়া আর কোনও উপায় ছিল না। যেসব গ্রাহক ইতিমধ্যেই পার্সেল বুক করে ফেলেছেন, তাঁদের টাকা দ্রুত ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শুধু ভারত নয়, এই একই কারণে অস্ট্রিয়া, ফ্রান্স এবং বেলজিয়ামের মতো একাধিক দেশও তাদের মার্কিন ডাক পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আন্তর্জাতিক ই-কমার্সে বড় প্রভাব ফেলবে। এই প্রসঙ্গে ডাক বিভাগ জানিয়েছে, তারা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *