Abdur Rahim Bakshi controversy | বিজেপি সাংসদ-বিধায়কদের রাস্তায় ফেলে লাথি-লাঠিপেটার হুমকি, ফের বেলাগাম তৃণমূলের রহিম বকসি  

Abdur Rahim Bakshi controversy | বিজেপি সাংসদ-বিধায়কদের রাস্তায় ফেলে লাথি-লাঠিপেটার হুমকি, ফের বেলাগাম তৃণমূলের রহিম বকসি  

শিক্ষা
Spread the love


মালদা: ফের বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি। ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তিনি কদর্য ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। বিজেপির বিধায়ক সাংসদদের রাস্তায় ফেলে বুকে-পেটে লাথি ও লাঠি পেটা করার নিদান দিয়েছেন বলে অভিযোগ। এমনকী পাগল কুকুরের সঙ্গেও তুলনা করেছেন এই তৃণমূল নেতা। প্রধানমন্ত্রীকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন বকসি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রবিবার বিকেলে মালদা শহরে ভাষা আন্দোলনের সূচনা হয়। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদে একটি মিছিল করে মালদা জেলা তৃণমূল। প্রথমে মালদা কলেজ থেকে রথবাড়ি পর্যন্ত একটি মিছিল হয়। মিছিল শেষে একটি সভা হয়। সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একাধিক বেলাগাম মন্তব্য করেন আব্দুর রহিম বকসি। রহিম বকসি বলেন, “বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ বন্ধ না হলে মালদায় বিজেপির যে বিধায়করা আছে এবং একজন সাংসদ আছেন তাঁদের রাস্তায় ফেলে দের-পেটে লাথি ও লাঠিপেটা করা হবে। কুকুর পাগল হয়ে গেলে গ্রামের সকলে মিলে সেই কুকুরকে পিটিয়ে মেরে ফেলে। সেই আচরণ করতে হবে বিজেপি সাংসদ-বিধায়কদের সঙ্গে।” প্রধানমন্ত্রী প্রসঙ্গে রহিমের বক্তব্য, “ভারতের রাজনীতিতে উনার সরকারের উনি বাচ্চা। নাক টিপলে দুধ বেরোবে। উনি ভারতকে চেনেন না।” তার এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *