Durand Cup 2026 | টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াই! জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টানটান উত্তেজনাপূর্ণ ও নাটকীয় লড়াইয়ের পর ডুরান্ড কাপ ২০২৬ (Durand Cup 2026)-এর সেমিফাইনালে জায়গা করে নিল মোহনবাগান (Mohun Bagan)। সোমবার কলকাতার বিখ্যাত যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৯-৮ ব্যবধানে জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) হারিয়ে শেষ চারে পা রাখল সবুজ-মেরুন ব্রিগেড।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণ শানায় মোহনবাগান। খেলার মাত্র ২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় জামশেদপুর এফসি। ম্যাচের ৪৫ মিনিটের মাথায় গোল করে স্কোরলাইন ১-১ সমতায় ফেরান জামশেদপুরের দেবেন্দ্র মুরগাঁওকর (Devendra Murgaonkar)। এরপর নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।

নির্ধারিত সময়ে ফলাফল অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর চাপ বজায় রেখে ৯-৮ ব্যবধানে জামশেদপুরকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মোহনবাগান।

চলতি ডুরান্ড কাপের সেমিফাইনালের লড়াই জমে উঠেছে। মোহনবাগানের আগেই এসসি দিল্লি এবং ইস্টবেঙ্গল টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *