জাদেজার উত্তরসূরি পেয়ে গেল ভারত! শ্রীলঙ্কার কোমর ভেঙে সুথার কৃতিত্ব দিলেন জাড্ডুকেই

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রবীন্দ্র জাদেজার উত্তরসূরি কি পেয়ে গেল ভারত? মানব সুথারের পারফরম্যান্স দেখে অনেকে কিন্তু সেরকমই মনে করছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচের সেরা। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট। ব্যাট হাতেও ভরসা দিয়েছেন। আর স্পিন অস্ত্রে শ্রীলঙ্কাকে বন্দি করে সুথার কৃতিত্ব দিলেন জাদেজাকে। জানিয়ে দিলেন, কীভাবে জাড্ডুর শিক্ষায় নিজেকে তৈরি করেছেন ২৪ বছর বয়সি অলরাউন্ডার।

ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছে মাত্র ২৮৪ রানে। হাতে ১৭৮ রানের লিড। স্পিন সহায়ক পিচ বানিয়েছিল শ্রীলঙ্কা। তাতে নিজেরাই ফাঁসলেন। ভারতীয় স্পিনাররা ৮ উইকেট তুলেছেন। ৭৬ রান দিয়ে ৪ উইকেট নেন মানব। অন্যদিকে রবীন্দ্র জাদেজা ৫৭ রান দিয়ে ৩ উইকেট ঝুলিতে ভরেন।

আরও পড়ুন:

তৃতীয় দিনের খেলার পর মানব সাফল্যের কৃতিত্ব দিলেন জাদেজাকেই। তরুণ বাঁহাতি স্পিনার বলেন, “ওঁর থেকে প্রচুর কিছু শেখার আছে। একই জায়গায় ধারাবাহিকভাবে বল করে যাওয়ার ক্ষমতা বিশ্বমানের।” সেই সঙ্গে ভারতের পরিকল্পনাও জানিয়ে দেন মানব। তাঁর সংযোজন, “বল ঘুরছিল। আমরা দ্বিতীয় সেশনে ভালো বল করেছি। নিজেদের খেলায় বদল করিনি। বল খুব একটা নরম হয়নি। আমাদের পরিকল্পনা খুব সহজ ছিল। লাইনে ও স্টাম্পের সোজাসুজি বল করে যাব। প্রথম বলেই উইকেট পেলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। তবে শ্রীলঙ্কা ভালো ব্যাট করেছে।”

তবে জাদেজার উত্তরসূরি হতে আরও অনেক পথ যেতে হবে মানবকে। সবে তো শুরু। সেখানে জাদেজা খেলে ফেলেছেন ৯০টি টেস্ট। এদিন নজিরও গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেট হয়ে গেল জাদেজার। এর পাশাপাশি ৪০০০ রানও আছে। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড আছে শুধুমাত্র কপিল দেবের। আর ক্রিকেট ইতিহাসে শুধুমাত্র কপিল দেব, ইয়াম বোথাম ও ড্যানিয়েল ভেত্তোরির এই নজির আছে। এর পাশে এবার থাকবেন ‘জাড্ডু’ও। আর ভারতীয়দের মধ্যে টেস্টে ৩৫০ উইকেটের নজির আছে অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব ও হরভজন সিংয়ের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *