Elephant and Dragon unite | ট্রাম্পকে বাগে আনতে একজোট ড্রাগন-হাতি! এবার ‘বন্ধু’ ভারতের হাত ধরবেন জিনপিং?

Elephant and Dragon unite | ট্রাম্পকে বাগে আনতে একজোট ড্রাগন-হাতি! এবার ‘বন্ধু’ ভারতের হাত ধরবেন জিনপিং?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ড্রাগন (চিন) ও হাতি (ভারত)-কে একজোট হওয়ার কথা বললেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। রবিবার চিনের বন্দর নগরী তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন। জিনপিং নয়াদিল্লিকে বেজিংয়ের ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, ‘দুই দেশকে কৌশলগত এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সম্পর্ক পরিচালনা করতে হবে।’ চিনা রাষ্ট্রপতির সংযোজন, ‘চিন এবং ভারত- বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা এবং ড্রাগন ও হাতির একজোট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে, মোদি দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির উপর জোর দেন। তিনি বলেছেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার সঙ্গে উভয় দেশের ২৮০ কোটি (২.৮ বিলিয়ন) মানুষের স্বার্থ জড়িত। এটি মানব কল্যাণের পথও প্রশস্ত করবে। আমরা পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’ কূটনৈতিক মহল মনে করছে, এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বার্তা দিলেন মোদি।

প্রধানমন্ত্রী মোদি সাত বছর আগে শেষবার চিন সফরে গিয়েছিলেন। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছায়। গত অক্টোবরে রাশিয়ায় ব্রিকস শীর্ষ সম্মেলনে মোদি এবং শি’র মধ্যে কথা হয়। তার পর থেকে বরফ গলতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ এবার ফের কাছাকাছি নিয়ে এসেছে দুই দেশকে। এদিকে, সোমবার তিয়ানজিনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *