Calcutta Excessive Courtroom | প্রাথমিকে ৩২ হাজার চাকরি ফিরিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী

Calcutta Excessive Courtroom | প্রাথমিকে ৩২ হাজার চাকরি ফিরিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Courtroom) নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী (Justice Tapobrata Chakraborty)। বর্তমান প্রধান বিচারপতি সুজয় পালের কার্যকালের মেয়াদ শেষ হওয়ায়, ভারতীয় সংবিধানের ২২৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন। শনিবার থেকেই তিনি হাইকোর্টের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

বিচারপতি তপোব্রত চক্রবর্তী রাজ্যের বিচারব্যবস্থায় এমন এক নাম, যিনি একাধিক ঐতিহাসিক ও বিতর্কিত রায়ের জন্য পরিচিত। তাঁর কর্মজীবনের বেশ কিছু সাম্প্রতিক সিদ্ধান্ত রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Main instructor recruitment rip-off) মামলায় ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিলেও, বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সেই নির্দেশ খারিজ করে দিয়েছিল। যদিও সেই রায় বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন, তবুও তাঁর সেই সিদ্ধান্ত বিচারব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছিল।

এছাড়া রাজ্য সরকারের ওবিসি তালিকা বাতিলের নির্দেশ দিয়ে বিচারপতি চক্রবর্তী বড়সড়ো আইনি চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তৎকালীন শাসকদলকে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ২০১০ সালের পর অনগ্রসর শ্রেণিভুক্ত হিসেবে তালিকাভুক্ত হওয়া ১১৩টি সম্প্রদায়ের ওবিসি শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। সামাজিক ও আর্থিক সমীক্ষার মাধ্যমে নতুন করে তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আইনি স্বচ্ছতাই বিচারবিভাগের মূল লক্ষ্য। এমনকি বাংলাদেশি সন্দেহে দিল্লি থেকে ধৃত সুনালি বিবি-সহ ছয়জনকে ফিরিয়ে আনার ঐতিহাসিক নির্দেশও তাঁর বেঞ্চ থেকেই এসেছিল।

১৯৬৬ সালে জন্ম নেওয়া এই বিচারপতির দীর্ঘদিনের আইনি অভিজ্ঞতা রয়েছে। ১৯৯১ সালে আইনজীবী হিসেবে পথচলা শুরু করে টানা ২২ বছর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেছেন তিনি। ২০১৩ সালে বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর ২০১৬ সালে তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন। বিচারপতি সুজয় পালের অবসরের পর প্রধান বিচারপতির চেয়ারে তপোব্রত চক্রবর্তীর বসা নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দেয় কি না, তা নিয়ে এখন চর্চা তুঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *