Donald Trump | সংবিধানকে ‘ডোন্ট কেয়ার’! তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন ট্রাম্প? দিলেন ইঙ্গিত

Donald Trump | সংবিধানকে ‘ডোন্ট কেয়ার’! তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন ট্রাম্প? দিলেন ইঙ্গিত

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট (US President) পদে লড়বেন ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য তিনি লড়তে চান না। তবে আমেরিকার সংবিধান অনুযায়ী, কেউ দু’বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না।

মালয়েশিয়ায় আসিয়ান গোষ্ঠীর বৈঠক শেষে সোমবারই জাপানের উদ্দেশে রওনা দেন ট্রাম্প (Donald Trump)। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন কিনা? উত্তরে ট্রাম্প বলেন, ‘আমাকে হয়তো অনেকেই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য বলবেন। কিন্তু আমি সেই পথে যাব না। ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব না।’

এরপরই ২০২৮ সালে তাঁর তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে লড়ার সম্ভাবনা রয়েছে কিনা, তা জিজ্ঞাসা করা হয় ট্রাম্পকে। তিনি বলেন, ‘আমার তো এটা করতে চাই। আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যাও (সমর্থন) রয়েছে।’ তাহলে তৃতীয়বার প্রেসিডেন্ট হচ্ছেন? এই প্রশ্ন সাংবাদিক করতেই মজার ছলে ট্রাম্প বলেন, ‘আমি কি এটা (তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট হওয়া) খারিজ করে দিইনি? আমি বলতে চাইছি যে, আপনিই বিষয়টি বলুন।’ তারপরেই ট্রাম্প বলেন, ‘সত্যিই বিষয়টা নিয়ে ভাবছি।’

প্রসঙ্গত, মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীতে উল্লেখ রয়েছে, কোনও ব্যক্তি সর্বোচ্চ দু’বার প্রেসিডেন্ট হতে পারবেন। সেটা পরপর হতে পারে, আবার নাও পারে। সেই অর্থে তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই ট্রাম্পের। কারণ ২০১৬ সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হন তিনি। এরপর ২০২৪ সালে ফের ওই পদে প্রত্যাবর্তন ঘটে ট্রাম্পের। তবে তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়া নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এনিয়ে আইনি লড়াই করবেন কিনা, তা স্পষ্ট করেননি তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *