Dinhata | দীপাবলির রাতে আগুনের ভয়াল গ্রাসে পুড়ে ছাই বাড়ি! শোরগোল দিনহাটায়

Dinhata | দীপাবলির রাতে আগুনের ভয়াল গ্রাসে পুড়ে ছাই বাড়ি! শোরগোল দিনহাটায়

ভিডিও/VIDEO
Spread the love


দিনহাটা: দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দিনহাটা সাহেবগঞ্জ রোডের নতুন পাড়া এলাকায়। এদিন রাত আটটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এই খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজারের বাসন বিক্রেতা মনা জোয়ারদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তাঁর বাড়ির পাশেই একটি গোডাউন রয়েছে। প্রাথমিক অনুমান, ওই গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিক জাতীয় জিনিস থাকায়, সেখানে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রতিবেশীদের একাংশের অনুমান, সম্ভবত বাজির আগুন থেকেই অগ্নি সংযোগের এই ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের দরুন হতাহতের কোনও ঘটনা না ঘটলেও, বাড়ি ও দোকানের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *