Diljit Dosanjh | এমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার নমিনেশন, দিলজিৎ দোসাঞ্জের জীবনে নতুন দিগন্তের হাতছানি!

Diljit Dosanjh | এমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার নমিনেশন, দিলজিৎ দোসাঞ্জের জীবনে নতুন দিগন্তের হাতছানি!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস-এ ‘সেরা অভিনেতা’ বিভাগে মনোনয়ন পেয়ে এক নতুন আন্তর্জাতিক মাইলফলক অর্জন করলেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ইমতিয়াজ আলির পরিচালনায় নেটফ্লিক্স বায়োপিক ড্রামা ‘অমর সিং চমকিলা’-তে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন দিলজিৎ। এই ছবিতে তিনি প্রয়াত কিংবদন্তি পাঞ্জাবি লোকশিল্পী অমর সিং চমকিলার ভূমিকায় অভিনয় করেছেন।

এই ছবিতে চমকিলার প্রাণবন্ততা এবং ক্যারিশমা অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলার দরুন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দিলজিতের অভিনয়। তাঁর এই মনোনয়ন তাঁকে ডেভিড মিচেল (‘লুডভিগ’), ওরিওল প্লা (‘ইয়ো আদিকতো’) এবং দিয়েগো ভাসকেস (‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’)-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতাদের সঙ্গে একই সারিতে নিয়ে এল,কারণ এই কিংবদন্তি অভিনেতারাও সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন।

তবে কেবল দিলজিৎ-এর অভিনয়ই নয়, ‘অমর সিং চমকিলা’ ছবিটিও ‘সেরা টিভি মুভি/মিনি-সিরিজ’ বিভাগে মনোনয়ন পেয়েছে। ২০২৪ সালের ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি চমকিলার অসাধারণ জীবনযাত্রা তুলে ধরেছে। প্রেম, বিদ্রোহ এবং সামাজিক বাস্তবতা নিয়ে অকপট গান লেখার জন্য পরিচিত ছিলেন তিনি। ২৭ বছর বয়সে, ১৯৮৮ সালে তাঁর স্ত্রী অমরজ্যোতের সঙ্গে তাঁকেও হত্যা করা হয়। ছবিটিতে অমরজ্যোতের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় কন্টেন্ট এমি অ্যাওয়ার্ডস-এ ক্রমাগত সাফল্য অর্জন করছে। ২০২০ সালে নেটফ্লিক্সের ‘দিল্লি ক্রাইম’ ‘সেরা ড্রামা সিরিজ’ বিভাগে জিতে ইতিহাস তৈরি করেছিল। এরপর ২০২১ সালে কমেডিয়ান বীর দাস (Vir Das) তাঁর নেটফ্লিক্স কমেডি স্পেশাল ‘বীর দাস: ফর ইন্ডিয়া’-র জন্য এমি পুরস্কার পেয়েছিলেন। প্রসঙ্গত, ৫৩তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি নিউ ইয়র্ক শহরে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে টেলিভিশনের বিশ্বব্যাপী সেরা কাজগুলোর ফলাফল ঘোষণা করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *