Hrithik Roshan | সম্পর্কে ৫ বছর পূর্ণ! প্রেমিকা সাবা আজাদের সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করে কী লিখলেন হৃতিক রোশন?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হৃতিক রোশন (Hrithik Roshan) এবং সাবা আজাদ (Saba Azad) তাঁদের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ করলেন। বিশেষ এই দিনটিকে উদযাপন করতে ইনস্টাগ্রামে প্রেমিকার সঙ্গে কিছু মিষ্টি ও রোমান্টিক ছবি শেয়ার করেছেন অভিনেতা। আর হৃতিকের সেই পোস্টে মিষ্টি মন্তব্য করে নজর কেড়েছেন অভিনেতার প্রাক্তনী সুজান খানও (Sussanne Khan)।

ইনস্টাগ্রামে বেশ কয়েকটি অদেখা ছবি শেয়ার করে হৃতিক লিখেছেন, “It’s our birthday. HAPPY fifth, my love” (এটি আমাদের জন্মদিন। হ্যাপি ফিফথ, আমার ভালোবাসা)। শেয়ার করা ছবিগুলিতে জুটিকে সমুদ্রের ধারে রোমান্টিক মুহূর্তে এবং বিভিন্ন ট্রিপে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। অভিনেতার এই পোস্টটি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের পাশাপাশি একাধিক সেলিব্রিটি এই জুটিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

হৃতিকের এই ভালোবাসায় ভরা পোস্টে রিঅ্যাক্ট করতে ভোলেননি তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। কমেন্ট বক্সে সুজান লিখেছেন, “So candy, completely satisfied anniversary” (খুব মিষ্টি, বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা)।

২০২২ সালে করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবার হাত ধরে প্রকাশ্যে জনসমক্ষে আসেন হৃতিক ও সাবা। এরপর থেকেই রোশন পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান বা ছুটিতে নিয়মিত দেখা যায় সাবাকে। এমনকি গত ডিসেম্বরে হৃতিকের তুতো ভাই ঈশান রোশনের বিয়েতেও পরিবারের অন‍্যতম সদস্যা হিসেবে হাজির ছিলেন সাবা, যেখানে নতুন বউকে স্বাগত জানিয়ে একটি আবেগঘন পোস্টও করেছিলেন তিনি। সব মিলিয়ে সম্পর্কের পাঁচ বছর পার করে অনুরাগীদের ফের একবার নজরে এল এই জুটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *