Digestive Issues | রাতে হালকা খাবার খেয়েও হচ্ছে অম্বল? সমস্যা এড়াতে কী কী নিয়ম মানবেন?

Digestive Issues | রাতে হালকা খাবার খেয়েও হচ্ছে অম্বল? সমস্যা এড়াতে কী কী নিয়ম মানবেন?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্যাস-অম্বলের সমস্যা এড়াতে রাতে তেল-মশলাযুক্ত খাবার ছেড়ে হালকা খাবার খাচ্ছেন। কিন্তু তাতেও সমস্যা এড়াতে পারছেন না? অনেক সময় হজমের ওষুধ, জোয়ানের জল খেয়েও অম্বল কমানো যায় না (Digestive Issues)। এক্ষেত্রে রাতে খাওয়ার পর মেনে চলতে হবে কয়েকটি নিয়ম (Well being Suggestions)।

১. রাতে খেয়ে ওঠার পর অন্তত ১৫-২০ মিনিটের মতো হাঁটতে হবে। ছাদে, বারান্দায় বা ঘরের ভিতরেও হাঁটতে পারেন। এক জায়গায় বসে না থাকলেই হল।

২. ডিনারের আধ ঘণ্টা পরে এক গ্লাস জল খেতে হবে। খাবার খাওয়ার সময়ে জল খাবেন না কিন্তু। সেক্ষেত্রে খেতে বসার আধ ঘণ্টা আগে জল খেয়ে নেবেন। খাবারের সঙ্গে জল না খেয়ে যদি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অল্প অল্প করে জল খেতে থাকেন, তাহলে হজম ভালো হবে।

৩. খেয়ে উঠেই বিছানায় ঘুমোতে চলে যাবেন না। ঘুমোতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেতে হবে। কেউ যদি ১১টায় ঘুমোতে যান, তাঁকে ৮টায় খেয়ে নিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *