Dia Mirza | প্রধানমন্ত্রীর মধ্যরাতের বার্তা নিয়ে ক্ষুব্ধ দিয়া মির্জা! কী বললেন অভিনেত্রী?

Dia Mirza | প্রধানমন্ত্রীর মধ্যরাতের বার্তা নিয়ে ক্ষুব্ধ দিয়া মির্জা! কী বললেন অভিনেত্রী?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে বিতর্কিত NEET প্রশ্নফাঁসকাণ্ড এবং ছাত্র আন্দোলনের উত্তাপের মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মধ্যরাতের বার্তা নিয়ে কড়া সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। সম্প্রতি প্রধানমন্ত্রীর করা একটি ভিডিও বার্তার তীব্র প্রতিবাদ জানিয়ে দিয়া সোশ্যাল মিডিয়ায় একটি কড়া ভাষায় লেখা নোট শেয়ার করেন। তাঁর অভিযোগ, দেশের এই সংকটজনক পরিস্থিতিতেও পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি বিন্দুমাত্র সমবেদনা প্রকাশ করেননি প্রধানমন্ত্রী। অভিনেত্রীর এই পোস্ট ঘিরেই এখন সামাজিক মাধ্যমে নতুন করে জোর বিতর্ক শুরু হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, ‘‘প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য এটি কষ্টদায়ক।’’ তিনি জানান, এই কেলেঙ্কারির বিরুদ্ধে আড়াই মাসে সরকারের তরফে অনেক পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য, শিক্ষার্থীদের যাতে এক বছর নষ্ট না হয় তাই দ্বিতীয় বার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। মোদির এই আশ্বাসের পরেই অনশন প্রত্যাহার করে নেন গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন সোনম। এর প্রেক্ষিতে পালটা দিয়া জানান, এভাবে ক্ষতে প্রলেপ লাগানো সম্ভব নয়। অভিনেত্রী প্রশ্ন তোলেন, যে সমস্ত অভিভাবক সন্তান হারিয়েছেন বা যে ছাত্রছাত্রীরা দিনের পর দিন অনশন ও আন্দোলন চালিয়ে গিয়েছেন, তাঁদের কষ্ট নিয়ে একটিও সহানুভূতির কথা কেন বললেন না প্রধানমন্ত্রী?

অভিনেত্রীর ক্ষোভ, মুখ খুলতে ৪৭ দিন সময় লাগলেও প্রধানমন্ত্রী এমন কিছু বলেননি যা লাখো ভাঙা মনকে শান্ত করতে পারে। পাশাপাশি, লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের অনশন ভাঙার প্রসঙ্গটিও তাঁর পোস্টে উঠে আসে। সোনম ওয়াংচুক বৃহস্পতিবার রাতে তাঁর অনশন প্রত্যাহার করেন। তবে জল্পনা চলছে, বলিউড তারকাদের একাংশের এই সরব হওয়া এবং প্রশ্নফাঁসকাণ্ড নিয়ে রাজনৈতিক তর্জা আগামীদিনে আরও কোন দিকে মোড় নেবে, তা নিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *