Dewanhat | কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ১, আহত একাধিক

Dewanhat | কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ১, আহত একাধিক

শিক্ষা
Spread the love


দেওয়ানহাট: মঙ্গলবার দুপুরে কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কে ৪ নম্বর বাজারের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।এদিন দিনহাটা থেকে কোচবিহারগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ৪ নম্বর বাজার এলাকায় পরপর তিনটি টোটো,দুটি যাত্রীবাহী ছোট গাড়ি ও এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। যাত্রীবাহী দুটি গাড়ির তেমন ক্ষতি না হলেও তিনটি টোটো কার্যত দুমড়ে মুচড়ে যায়। টোটোতে থাকা দুজন গুরুতর জখম হন। পরবর্তীতে একজনের মৃত্যু হয়। ঘটনায় টোটোর বাকি যাত্রীরাও কম বেশি জখম হয়েছেন। ঘটনায় গুরুতর জখম সাইকেল আরোহী কোচবিহার এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। তবে মৃত ব্যক্তি টোটোর যাত্রী ছিলেন নাকি চালক ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা ও দেওয়ানহাট ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *