PCOS Weight-reduction plan | পিসিওএস-এর সমস্যা রয়েছে? এতে কোন খাবারটি খেলে বেশি উপকার পাবেন?

PCOS Weight-reduction plan | পিসিওএস-এর সমস্যা রয়েছে? এতে কোন খাবারটি খেলে বেশি উপকার পাবেন?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পিসিওএস-এর সমস্যা থাকলে খাওয়াদাওয়ার দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’ বা পিসিওএস হল একটি সাধারণ হরমোনজনিত ব্যাধি। জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে পারলে এই রোগের প্রকোপ ঠেকানো সম্ভব। পিসিওএস ধরা পড়লে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত-রুটি কম খাওয়া উচিত। শাকসবজি, মরসুমি ফলের পাশাপাশি চিয়া বীজ হল পিসিওএসে সবচেয়ে ভালো খাবার। ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ চিয়া ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। চিয়া দিয়ে সকালের জলখাবার বা বিকেলের হালকা স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। পিসিওএস থাকলে কী উপায়ে চিয়া বীজ খেতে পারেন, তা জানুন (PCOS Weight-reduction plan)।

চিয়ার স্যালাড

চিয়া বীজ ভিজিয়ে রাখুন। এবার মিশ্রণটি ঘন হয়ে গেলে সেই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন টুকরো করে কেটে রাখা ফল। ফলের মধ্যে কলা, আপেল, আঙুর ব্যবহার করতে পারেন। এবার সঙ্গে মিশিয়ে দিন কাঠবাদাম, কাজু আর কিশমিশ কুচি। এভাবে চিয়ার স্যালাড খেলে রক্তে শর্করাও নিয়ন্ত্রণে থাকবে, ক্যালোরিও ঝরবে।

চিয়া পুডিং

১ কাপ গরম দুধ নিয়ে সেটির মধ্যে ২ চামচ চিয়া বীজ, ২ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এবার চাইলে কলা টুকরো করে কেটে নিয়ে সেই মিশ্রণে মেশাতে পারেন। গরুর দুধে অ্যালার্জি হলে সয়া মিল্ক বা কাঠবাদামের দুধও মেশানো যেতে পারে। মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ঘণ্টা দুয়েক রাখলেই পুডিং তৈরি হয়ে যাবে।

চিয়ার কুকিজ

আধ কাপ দুধে ৪ চামচ চিয়া বীজ ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে সেই মিশ্রণ নিয়ে তার সঙ্গে একে একে কলা মাখা, নারকেল গুঁড়ো, ওটস, পিনাট বাটার, চকো চিপস মিশিয়ে ছোট ছোট কুকির আকারে গড়ে বেক করে নিন। খিদে পেলে খেতে পারেন এই স্বাস্থ্যকর স্ন্যাক্স



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *