Dev-Subhashree | পাহাড়ি প্রান্তরে দেব-শুভশ্রীর জমজমাট রোম্যান্স! পুজোয় মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’, প্রকাশ্যে পোস্টার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একসময়ে পর্দায় দেব-শুভশ্রী জুটি মানেই ছিল বাঙালি সিনেপ্রেমীদের তুমুল আবেগ (Dev-Subhashree)। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া’ কিংবা ‘রোমিও’-র সেই চেনা রোম্যান্টিক রসায়ন দীর্ঘ এক দশক পর ফের ফিরতে চলেছে টলিউডে। পুজোয় মুক্তি পেতে চলা দেব-শুভশ্রীর সপ্তম সিনেমা (যার সাময়িক নাম ‘দেশু ৭’) ঘিরে এখন সিনেমাপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে (DeSu 7)। জুন মাসে ফার্স্টলুক প্রকাশের পর, স্বাধীনতা দিবসের সকালে ছবির নতুন রোম্যান্টিক পোস্টার প্রকাশ্যে এনে অনুরাগীমহলে চমক দিলেন দুই তারকা (Poster Launch)।

সদ্য মুক্তিপ্রাপ্ত পোস্টারে ফুটে উঠেছে দেব-শুভশ্রীর মিষ্টি মুহূর্ত। দেখা যাচ্ছে, বাইকে বসে রয়েছেন দুজনে। শুভশ্রীর বুকে মাথা রেখে জড়িয়ে ধরেছেন দেব। শুধু পোস্টারেই নয়, ক্যাপশনেও মিলেছে রোম্যান্টিক বার্তা। লেখা রয়েছে, ‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।’ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এই ছবিতে ভালোবাসার পাশাপাশি ধমনীতে থাকবে আগুন, অর্থাৎ রোম্যান্স, অ্যাকশন ও থ্রিলারের এক নিখুঁত মেলবন্ধন।

‘ধূমকেতু’ ছবিতে এই জুটির রোম্যান্স সেইভাবে দেখতে না পাওয়ার যে আক্ষেপ দর্শক মনে জমা ছিল, তা এবার পুজোতেই মিটতে চলেছে। দেব ও শুভশ্রী দুজনেই ইঙ্গিত দিয়েছেন, তাঁদের এই নতুন রসায়ন রোম্যান্স, অ্যাকশন ও রিভেঞ্জে ভরপুর একটি মুখরোচক অভিজ্ঞতা হতে চলেছে। সিনেমার চূড়ান্ত নাম এখনও প্রকাশ্যে না এলেও কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ অক্টোবর পুজোর মরশুমে বক্স অফিসে রাজত্ব করতে প্রেক্ষাগৃহে আসছে দেব-শুভশ্রীর এই বহু প্রতীক্ষিত ছবি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *