Delhi Constructing Collapse | মুহূর্তেই ধূলিসাৎ বহুতল, অল্পের জন্য প্রাণরক্ষা বিক্রেতার! দিল্লিতে মেসবাড়ি বিপর্যয়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রবিবার দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় (Delhi Constructing Collapse) এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই বাড়িতে পেয়িংগেস্ট (Paying visitor) হিসেবে থাকতেন বহু পড়ুয়া। রবিবারের এই ভয়াবহ বিপর্যয়ের একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা থেকে ঘটনার ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন)।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, ঘটনার দিন দুপুর ১টা ১৬ মিনিট নাগাদ ‘হস্টেল ডেজ’ নামের ওই মেসবাড়িটির সামনে একটি ভ্যানে ছাতা টাঙিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন এক বিক্রেতা। লাগাতার বৃষ্টির কারণে ভ্যানের উপরে প্লাস্টিকও দেওয়া ছিল। দুপুর ১টা ১৬ মিনিট ২৩ সেকেন্ডে হঠাৎ করেই কিছু আঁচ করতে পেরে উপরের দিকে তাকান ওই বিক্রেতা। মুহূর্তের মধ্যে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতেই পাঁচতলা বাড়িটির একটি বড় অংশ হুড়মুড় করে তাঁর ভ্যানের উপরে ভেঙে পড়ে। নিমেষে চারদিক ঘন ধুলোয় ঢেকে যায় এবং ভ্যানটি সম্পূর্ণ ধ্বংসস্তূপের নীচে চলে যায়। তবে দ্রুত সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান ওই বিক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছাকাছি এই সত্য নিকেতন এলাকায় প্রচুর বাড়ি পেয়িংগেস্ট (PG) হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু অধিকাংশ বাড়িতে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনার পর থেকেই আশেপাশের পিজিগুলিতে থাকা পড়ুয়াদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই ইতিমধ্যে বাড়িগুলি ছেড়ে চলে গিয়েছেন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। আর্থমুভারের সাহায্যে রাতভর এবং সোমবার সকালেও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানো হয়। আশঙ্কা করা হচ্ছে, এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারেন (College students Trapped)।

এদিকে, এই ঘটনার পর থেকেই পলাতক মেসবাড়িটির মালিক হরিরাম বনসল। তাঁর খোঁজে গুরুগ্রাম সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। একাধিক বিশেষ তদন্তকারী দল গঠন করে এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের ঝুঁকিপূর্ণ ভবনগুলি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *